চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

মোংলায় অপারেশন ডেভিল হান্ট অভিযানে গ্রেফতার ৫

প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
মোংলায় অপারেশন ডেভিল হান্ট অভিযানে গ্রেফতার ৫

বাগেরহাট জেলার মোংলায় অপারেশন “ডেভিল হান্ট”-এ বাংলাদেশ কোস্ট গার্ড ও পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে পাঁচজনকে গ্রেফতার করেছে।

কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক জানান, বৃহস্পতিবার মধ্যরাতে ১টায় কোস্ট গার্ড পশ্চিম জোন মোংলা উপজেলার চাঁদপাই ইউনিয়নের কানাইনগর এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানে হাশেম ফকির (৪৮), মো. সুলতান (৬৫) এবং গৌতম মন্ডল (৩৫) নামে তিনজনকে আটক করা হয়। আটককৃতরা আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মী এবং তাদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।

এদিকে, মোংলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনিছুর রহমান জানান, পুলিশও বৃহস্পতিবার ভোররাতে উপজেলার গোয়ালীরমেঠ এলাকা থেকে আওয়ামী লীগ নেতা শাহআলম (৪৫) এবং কর্মী মো. জসিম (২৭)-কে আটক করেছে।

এই অভিযানগুলোর মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও শক্তিশালী করার পাশাপাশি এলাকার অপরাধ দমন করার লক্ষ্যে কোস্ট গার্ড ও পুলিশ যৌথভাবে কাজ করছে।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

মোংলায় অপারেশন ডেভিল হান্ট অভিযানে গ্রেফতার ৫

প্রকাশের তারিখ : ১৩ ফেব্রুয়ারি ২০২৫

featured Image

বাগেরহাট জেলার মোংলায় অপারেশন “ডেভিল হান্ট”-এ বাংলাদেশ কোস্ট গার্ড ও পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে পাঁচজনকে গ্রেফতার করেছে।

কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক জানান, বৃহস্পতিবার মধ্যরাতে ১টায় কোস্ট গার্ড পশ্চিম জোন মোংলা উপজেলার চাঁদপাই ইউনিয়নের কানাইনগর এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানে হাশেম ফকির (৪৮), মো. সুলতান (৬৫) এবং গৌতম মন্ডল (৩৫) নামে তিনজনকে আটক করা হয়। আটককৃতরা আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মী এবং তাদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।

এদিকে, মোংলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনিছুর রহমান জানান, পুলিশও বৃহস্পতিবার ভোররাতে উপজেলার গোয়ালীরমেঠ এলাকা থেকে আওয়ামী লীগ নেতা শাহআলম (৪৫) এবং কর্মী মো. জসিম (২৭)-কে আটক করেছে।

এই অভিযানগুলোর মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও শক্তিশালী করার পাশাপাশি এলাকার অপরাধ দমন করার লক্ষ্যে কোস্ট গার্ড ও পুলিশ যৌথভাবে কাজ করছে।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত