চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

মেহের আফরোজ শাওনের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগ

প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
মেহের আফরোজ শাওনের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগ
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে জামালপুর সদর উপজেলার নরুন্দি রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের স্ত্রী ও অভিনেত্রী মেহের আফরোজ শাওনের গ্রামের বাড়িতে বিক্ষুব্ধ ছাত্র-জনতা ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, সন্ধ্যার আগে নরুন্দি বাজারে স্থানীয় ছাত্র-জনতা একটি বিক্ষোভ মিছিল বের করে। পরে তারা শাওনের বাবার বাড়িতে গিয়ে দোতলা ভবনটিতে আগুন ধরিয়ে দেয়। এ সময় জনতা উল্লাস করতে থাকে। শাওনের বাবা প্রকৌশলী মোহাম্মদ আলী জামালপুর-৫ (সদর) আসন থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তার মা বেগম তহুরা আলী ১৯৯৬-২০০১ এবং ২০০৯-২০১৪ মেয়াদে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ছিলেন। শাওন নিজেও আওয়ামী লীগ থেকে সংরক্ষিত সংসদ সদস্য প্রার্থী হয়েছিলেন। সম্প্রতি অভিনেত্রী শাওনের বিভিন্ন মন্তব্য ও তার অবস্থান অন্তর্বর্তীকালীন সরকারবিরোধী হওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমসহ সর্বত্র বিতর্কের সৃষ্টি হয়। স্থানীয় ছাত্র-জনতা ক্ষিপ্ত হয়ে "স্বৈরাচারের দালালের প্রতীক" আখ্যা দিয়ে তার বাবার বাড়িতে হামলা ও আগুন দেয়।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

মেহের আফরোজ শাওনের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগ

প্রকাশের তারিখ : ০৬ ফেব্রুয়ারি ২০২৫

featured Image
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে জামালপুর সদর উপজেলার নরুন্দি রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের স্ত্রী ও অভিনেত্রী মেহের আফরোজ শাওনের গ্রামের বাড়িতে বিক্ষুব্ধ ছাত্র-জনতা ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, সন্ধ্যার আগে নরুন্দি বাজারে স্থানীয় ছাত্র-জনতা একটি বিক্ষোভ মিছিল বের করে। পরে তারা শাওনের বাবার বাড়িতে গিয়ে দোতলা ভবনটিতে আগুন ধরিয়ে দেয়। এ সময় জনতা উল্লাস করতে থাকে। শাওনের বাবা প্রকৌশলী মোহাম্মদ আলী জামালপুর-৫ (সদর) আসন থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তার মা বেগম তহুরা আলী ১৯৯৬-২০০১ এবং ২০০৯-২০১৪ মেয়াদে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ছিলেন। শাওন নিজেও আওয়ামী লীগ থেকে সংরক্ষিত সংসদ সদস্য প্রার্থী হয়েছিলেন। সম্প্রতি অভিনেত্রী শাওনের বিভিন্ন মন্তব্য ও তার অবস্থান অন্তর্বর্তীকালীন সরকারবিরোধী হওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমসহ সর্বত্র বিতর্কের সৃষ্টি হয়। স্থানীয় ছাত্র-জনতা ক্ষিপ্ত হয়ে "স্বৈরাচারের দালালের প্রতীক" আখ্যা দিয়ে তার বাবার বাড়িতে হামলা ও আগুন দেয়।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত