চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

মান উন্নয়ন ও সুযোগ সুবিধা বৃদ্ধির লক্ষ্যে মোংলায় নারী মৎস্যজীবীদের সভা

প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
মান উন্নয়ন ও সুযোগ সুবিধা বৃদ্ধির লক্ষ্যে মোংলায় নারী মৎস্যজীবীদের সভা
বাগেরহাটের মোংলায় সরকারি কর্মকর্তা ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন মৎস্যজীবী নারীরা। মৎস্যজীবী নারীদের মান উন্নয়ন ও তাদের সুযোগ-সুবিধা বৃদ্ধির লক্ষ্যে বাদাবন সংঘ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে মোংলা অফিসার্স ক্লাবে এ মতবিনিময় সভার আয়োজন করে। এই মতবিনিময় সভায় অর্ধশতাধিক মৎস্যজীবী নারী তাদের বৈষম্য ও অবহেলার কথা তুলে ধরে বলেন, ‘আমাদের জেলে সহায়তার চাল দেওয়া হয় না, সরকারিভাবেও কোনো প্রশিক্ষণ দেওয়া হয় না।’ তারা জানান, এই জনগোষ্ঠী অবহেলিত এবং পিছিয়ে রয়েছে, তাই সন্তানদের উন্নয়নের জন্য বিভিন্ন প্রশিক্ষণ ও সহায়তা প্রদানের দাবি জানান। এসময় উপস্থিত ছিলেন মোংলা উপজেলা সমাজসেবা অফিসার মাসুদ রানা, উপজেলা সমবায় অফিসার জুবাইর হোসেন, সাংবাদিক মনিরুল ইসলাম দুলু, আবু হোসাইন সুমন, আলী আজিম, বাদাবন সংঘের ফিল্ড ফ্যাসিলিটেটর নাজমিরা জুঁই, মেহেদী হাসান, কামরুন্নাহার প্রমুখ।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

মান উন্নয়ন ও সুযোগ সুবিধা বৃদ্ধির লক্ষ্যে মোংলায় নারী মৎস্যজীবীদের সভা

প্রকাশের তারিখ : ২৬ ফেব্রুয়ারি ২০২৫

featured Image
বাগেরহাটের মোংলায় সরকারি কর্মকর্তা ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন মৎস্যজীবী নারীরা। মৎস্যজীবী নারীদের মান উন্নয়ন ও তাদের সুযোগ-সুবিধা বৃদ্ধির লক্ষ্যে বাদাবন সংঘ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে মোংলা অফিসার্স ক্লাবে এ মতবিনিময় সভার আয়োজন করে। এই মতবিনিময় সভায় অর্ধশতাধিক মৎস্যজীবী নারী তাদের বৈষম্য ও অবহেলার কথা তুলে ধরে বলেন, ‘আমাদের জেলে সহায়তার চাল দেওয়া হয় না, সরকারিভাবেও কোনো প্রশিক্ষণ দেওয়া হয় না।’ তারা জানান, এই জনগোষ্ঠী অবহেলিত এবং পিছিয়ে রয়েছে, তাই সন্তানদের উন্নয়নের জন্য বিভিন্ন প্রশিক্ষণ ও সহায়তা প্রদানের দাবি জানান। এসময় উপস্থিত ছিলেন মোংলা উপজেলা সমাজসেবা অফিসার মাসুদ রানা, উপজেলা সমবায় অফিসার জুবাইর হোসেন, সাংবাদিক মনিরুল ইসলাম দুলু, আবু হোসাইন সুমন, আলী আজিম, বাদাবন সংঘের ফিল্ড ফ্যাসিলিটেটর নাজমিরা জুঁই, মেহেদী হাসান, কামরুন্নাহার প্রমুখ।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত