চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

মাধবপুরে বাঘাসুরা ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গসংগঠনের আয়োজনে ইফতার, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশ : ১১ মার্চ ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
মাধবপুরে বাঘাসুরা ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গসংগঠনের আয়োজনে ইফতার, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ১১নং বাঘাসুরা ইউনিয়নে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের আয়োজনে ইফতার, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বাখরনগর এলাকায় এই অনুষ্ঠানে বিএনপি নেতা আজহারুল ইসলাম উজ্জ্বল এর সঞ্চালনায় এবং ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ সফিল মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হামিদুর রহমান (হামদু)।

প্রধান অতিথির বক্তব্যে হামিদুর রহমান হামদু বলেন, "বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক জনাব তারেক রহমানের নির্দেশে মাধবপুর উপজেলা বিএনপি মাহে রমজান মাসে উপজেলার প্রত্যেকটি ইউনিয়নে ইফতার, দোয়া ও আলোচনা সভার আয়োজন করছে।" তিনি উপস্থিত সকল নেতৃবৃন্দের কাছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া চান।

এছাড়া মাধবপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ সহিদ মিয়া, দপ্তর সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন তালুকদার, সদস্য মোঃ আবদাল মিয়া, মাধবপুর উপজেলা ছাত্রদলের আহবায়ক মোঃ মারুফ আহমেদ, ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক সাওয়াল হোসেন সহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

মাধবপুরে বাঘাসুরা ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গসংগঠনের আয়োজনে ইফতার, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১১ মার্চ ২০২৫

featured Image

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ১১নং বাঘাসুরা ইউনিয়নে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের আয়োজনে ইফতার, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বাখরনগর এলাকায় এই অনুষ্ঠানে বিএনপি নেতা আজহারুল ইসলাম উজ্জ্বল এর সঞ্চালনায় এবং ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ সফিল মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হামিদুর রহমান (হামদু)।

প্রধান অতিথির বক্তব্যে হামিদুর রহমান হামদু বলেন, "বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক জনাব তারেক রহমানের নির্দেশে মাধবপুর উপজেলা বিএনপি মাহে রমজান মাসে উপজেলার প্রত্যেকটি ইউনিয়নে ইফতার, দোয়া ও আলোচনা সভার আয়োজন করছে।" তিনি উপস্থিত সকল নেতৃবৃন্দের কাছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া চান।

এছাড়া মাধবপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ সহিদ মিয়া, দপ্তর সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন তালুকদার, সদস্য মোঃ আবদাল মিয়া, মাধবপুর উপজেলা ছাত্রদলের আহবায়ক মোঃ মারুফ আহমেদ, ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক সাওয়াল হোসেন সহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত