চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

মাধবপুরে প্রাইভেট কার চুরি, থানায় সাধারণ ডায়েরি

প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
মাধবপুরে প্রাইভেট কার চুরি, থানায় সাধারণ ডায়েরি
হবিগঞ্জের মাধবপুরে সায়হাম ফিউচার কমপ্লেক্সের পার্কিং লটে রাখা প্রাইভেট কার চুরির ঘটনা ঘটেছে। চুরি হওয়া গাড়িটির মালিক মো: আলাউদ্দীন। এলাকাবাসী সূত্রে জানা যায়, ২ জানুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যায় মো: আলাউদ্দীন তার প্রাইভেট কার ঢাকা মেট্রো-খ-১২-৮০৯৭, চেসিস নং NZE 120-3047256, ইঞ্জিন নং 2NZ 3081450 সায়হাম ফিউচার কমপ্লেক্সের পার্কিং লটে রেখে বাড়িতে চলে যান। পরদিন ৩ জানুয়ারি শুক্রবার সকালে ফিরে এসে তিনি দেখতে পান, তার গাড়িটি পার্কিং লটে নেই। গাড়ির দারোয়ানকে জিজ্ঞাসা করলে তিনি কোনো তথ্য দিতে পারেননি। এ ঘটনায় অনেক খোঁজাখুঁজির পরও গাড়ির কোনো সন্ধান না পাওয়ায় ৪ জানুয়ারি শনিবার বাদী মো: আলাউদ্দীন মাধবপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নম্বর ১৯৩) করেছেন। এ বিষয়ে মাধবপুর থানার তদন্ত কর্মকর্তা এসআই নাজমুল হাসান জানান, "আমরা গাড়িটির সন্ধানে আছি, উদ্ধার প্রক্রিয়া চলছে।" মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, "প্রাইভেট কার চুরি হওয়ার বিষয়টি জানার পর এসআই নাজমুল হাসানকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। ইতিমধ্যেই আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তদন্ত চলছে।" এ ঘটনায় মাধবপুর থানায় সাধারণ ডায়েরি নথিভুক্ত করা হয়েছে এবং পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছে, তারা চুরি হওয়া গাড়িটি উদ্ধারের জন্য সকল প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

মাধবপুরে প্রাইভেট কার চুরি, থানায় সাধারণ ডায়েরি

প্রকাশের তারিখ : ০৮ জানুয়ারি ২০২৫

featured Image
হবিগঞ্জের মাধবপুরে সায়হাম ফিউচার কমপ্লেক্সের পার্কিং লটে রাখা প্রাইভেট কার চুরির ঘটনা ঘটেছে। চুরি হওয়া গাড়িটির মালিক মো: আলাউদ্দীন। এলাকাবাসী সূত্রে জানা যায়, ২ জানুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যায় মো: আলাউদ্দীন তার প্রাইভেট কার ঢাকা মেট্রো-খ-১২-৮০৯৭, চেসিস নং NZE 120-3047256, ইঞ্জিন নং 2NZ 3081450 সায়হাম ফিউচার কমপ্লেক্সের পার্কিং লটে রেখে বাড়িতে চলে যান। পরদিন ৩ জানুয়ারি শুক্রবার সকালে ফিরে এসে তিনি দেখতে পান, তার গাড়িটি পার্কিং লটে নেই। গাড়ির দারোয়ানকে জিজ্ঞাসা করলে তিনি কোনো তথ্য দিতে পারেননি। এ ঘটনায় অনেক খোঁজাখুঁজির পরও গাড়ির কোনো সন্ধান না পাওয়ায় ৪ জানুয়ারি শনিবার বাদী মো: আলাউদ্দীন মাধবপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নম্বর ১৯৩) করেছেন। এ বিষয়ে মাধবপুর থানার তদন্ত কর্মকর্তা এসআই নাজমুল হাসান জানান, "আমরা গাড়িটির সন্ধানে আছি, উদ্ধার প্রক্রিয়া চলছে।" মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, "প্রাইভেট কার চুরি হওয়ার বিষয়টি জানার পর এসআই নাজমুল হাসানকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। ইতিমধ্যেই আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তদন্ত চলছে।" এ ঘটনায় মাধবপুর থানায় সাধারণ ডায়েরি নথিভুক্ত করা হয়েছে এবং পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছে, তারা চুরি হওয়া গাড়িটি উদ্ধারের জন্য সকল প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত