চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

মাধবপুরে দায়সারা ভাবে পালিত হলো জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস

প্রকাশ : ১০ মার্চ ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
মাধবপুরে দায়সারা ভাবে পালিত হলো জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস

হবিগঞ্জের মাধবপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়নি। উপজেলা প্রশাসন এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে "দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি, বাঁচায় প্রাণ, ক্ষয়ক্ষতি" এই প্রতিপাদ্য সামনে রেখে সারাদেশে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন করা হয়, তবে মাধবপুরে এটি একেবারেই দায়সারা ভাবে পালন করা হয়েছে।

সোমবার (১০ মার্চ) সকালে এই দিবস উপলক্ষে র‍্যালি আয়োজনের কথা থাকলেও, শুধু ব্যানার হাতে দাঁড়িয়ে ছবি তোলার মাধ্যমে র‍্যালির কার্যক্রম শেষ হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ বিন কাশেমের সভাপতিত্বে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়, যেখানে উপস্থিত ছিলেন মাত্র ১৪-১৫ জন।

জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসের মতো একটি গুরুত্বপূর্ণ দিবস এভাবে পালন করায় সচেতন মহলে শুরু হয়েছে আলোচনা ও সমালোচনা।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

মাধবপুরে দায়সারা ভাবে পালিত হলো জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস

প্রকাশের তারিখ : ১০ মার্চ ২০২৫

featured Image

হবিগঞ্জের মাধবপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়নি। উপজেলা প্রশাসন এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে "দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি, বাঁচায় প্রাণ, ক্ষয়ক্ষতি" এই প্রতিপাদ্য সামনে রেখে সারাদেশে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন করা হয়, তবে মাধবপুরে এটি একেবারেই দায়সারা ভাবে পালন করা হয়েছে।

সোমবার (১০ মার্চ) সকালে এই দিবস উপলক্ষে র‍্যালি আয়োজনের কথা থাকলেও, শুধু ব্যানার হাতে দাঁড়িয়ে ছবি তোলার মাধ্যমে র‍্যালির কার্যক্রম শেষ হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ বিন কাশেমের সভাপতিত্বে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়, যেখানে উপস্থিত ছিলেন মাত্র ১৪-১৫ জন।

জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসের মতো একটি গুরুত্বপূর্ণ দিবস এভাবে পালন করায় সচেতন মহলে শুরু হয়েছে আলোচনা ও সমালোচনা।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত