চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

মাধবপুরে কৌশলে মাদক পাচারকালে যুবক গ্রেফতার

প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
মাধবপুরে কৌশলে মাদক পাচারকালে যুবক গ্রেফতার
হবিগঞ্জের মাধবপুরে অভিনব কৌশলে বালিশের ভেতরে করে গাঁজা পাচারের সময় তিন কেজি গাঁজাসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুর ১টার দিকে মাধবপুর পৌরসভার পূর্ব মাধবপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল অভিযান চালায়। অভিযানে মাধবপুর থানার এসআই সাইদুর রহমান ও এসআই জাকির হোসেনের নেতৃত্বে গ্রেফতার করা হয় রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার শায়েস্তাপুর গ্রামের মোঃ শাহজাহান মিয়ার ছেলে ওয়াসির আহমেদ হাবিব (১৯) ওরফে আহসান হাবীবকে। মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

মাধবপুরে কৌশলে মাদক পাচারকালে যুবক গ্রেফতার

প্রকাশের তারিখ : ১৪ জানুয়ারি ২০২৫

featured Image
হবিগঞ্জের মাধবপুরে অভিনব কৌশলে বালিশের ভেতরে করে গাঁজা পাচারের সময় তিন কেজি গাঁজাসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুর ১টার দিকে মাধবপুর পৌরসভার পূর্ব মাধবপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল অভিযান চালায়। অভিযানে মাধবপুর থানার এসআই সাইদুর রহমান ও এসআই জাকির হোসেনের নেতৃত্বে গ্রেফতার করা হয় রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার শায়েস্তাপুর গ্রামের মোঃ শাহজাহান মিয়ার ছেলে ওয়াসির আহমেদ হাবিব (১৯) ওরফে আহসান হাবীবকে। মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত