চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

মনিরুজ্জামান খান লাভলু জামালপুর আর এম বিদ্যাপীঠের সভাপতি নির্বাচিত

প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
মনিরুজ্জামান খান লাভলু জামালপুর আর এম বিদ্যাপীঠের সভাপতি নির্বাচিত
গাজীপুরের কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক মনিরুজ্জামান খান লাভলু জামালপুর আর এম বিদ্যাপীঠ পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন।
ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে রবিবার (২৬ জানুয়ারি) এ ঘোষণা জানা যায়। চিঠিতে উল্লেখ করা হয়েছে, বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন সংক্রান্ত প্রবিধানমালা এস.আর.ও নং ৭৩-আইন/২০২৪-এর ৬৪(১) ধারা অনুযায়ী বোর্ডের চেয়ারম্যানের আদেশক্রমে এ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। কমিটির সভাপতি হিসেবে মনিরুজ্জামান খান লাভলুকে দায়িত্ব দেওয়া হয়েছে। জামালপুর আর এম বিদ্যাপীঠের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আশরাফুল আলম আকন্দকে সদস্য সচিব করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন সাধারণ শিক্ষক সদস্য আছমা বেগম এবং অভিভাবক সদস্য মো. জহিরুল ইসলাম মোড়ল। স্থাণীয়রা আশাবাদী যে, মনিরুজ্জামান খান লাভলুর নেতৃত্বে জামালপুর আর এম বিদ্যাপীঠের শিক্ষার মানোন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়ন আরও ত্বরান্বিত হবে। একজন অভিজ্ঞ সমাজসেবক এবং শিক্ষানুরাগী হিসেবে তাঁর নতুন দায়িত্ব বিদ্যালয়ের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে। বিদ্যালয়টির উন্নয়ন পরিকল্পনা ও নতুন নেতৃত্বের মাধ্যমে ইতিবাচক পরিবর্তন আনার বিষয়টিকে ঘিরে এলাকায় ইতোমধ্যেই ব্যাপক আগ্রহ ও উদ্দীপনা দেখা দিয়েছে।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

মনিরুজ্জামান খান লাভলু জামালপুর আর এম বিদ্যাপীঠের সভাপতি নির্বাচিত

প্রকাশের তারিখ : ২৭ জানুয়ারি ২০২৫

featured Image
গাজীপুরের কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক মনিরুজ্জামান খান লাভলু জামালপুর আর এম বিদ্যাপীঠ পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন।
ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে রবিবার (২৬ জানুয়ারি) এ ঘোষণা জানা যায়। চিঠিতে উল্লেখ করা হয়েছে, বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন সংক্রান্ত প্রবিধানমালা এস.আর.ও নং ৭৩-আইন/২০২৪-এর ৬৪(১) ধারা অনুযায়ী বোর্ডের চেয়ারম্যানের আদেশক্রমে এ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। কমিটির সভাপতি হিসেবে মনিরুজ্জামান খান লাভলুকে দায়িত্ব দেওয়া হয়েছে। জামালপুর আর এম বিদ্যাপীঠের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আশরাফুল আলম আকন্দকে সদস্য সচিব করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন সাধারণ শিক্ষক সদস্য আছমা বেগম এবং অভিভাবক সদস্য মো. জহিরুল ইসলাম মোড়ল। স্থাণীয়রা আশাবাদী যে, মনিরুজ্জামান খান লাভলুর নেতৃত্বে জামালপুর আর এম বিদ্যাপীঠের শিক্ষার মানোন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়ন আরও ত্বরান্বিত হবে। একজন অভিজ্ঞ সমাজসেবক এবং শিক্ষানুরাগী হিসেবে তাঁর নতুন দায়িত্ব বিদ্যালয়ের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে। বিদ্যালয়টির উন্নয়ন পরিকল্পনা ও নতুন নেতৃত্বের মাধ্যমে ইতিবাচক পরিবর্তন আনার বিষয়টিকে ঘিরে এলাকায় ইতোমধ্যেই ব্যাপক আগ্রহ ও উদ্দীপনা দেখা দিয়েছে।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত