চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

মধ্যরাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

প্রকাশ : ২১ মার্চ ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
মধ্যরাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে মধ্যরাতে বিক্ষোভ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের শহিদ জোহা চত্বরে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বিক্ষোভে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক মেহেদী সজিব বলেন, "৫ আগস্টেই আওয়ামী লীগের কবর হয়েছে। কবর থেকে যেমন কেউ ফেরে না, তেমনি আওয়ামী লীগও ফিরতে পারে না।" শিক্ষার্থীরা বলেন, "রক্তের দাগ এখনও শুকায়নি। অথচ ফ্যাসিস্টদের ফেরানোর ষড়যন্ত্র চলছে। ছাত্রজনতার শরীরে একফোঁটা রক্তবিন্দু থাকতে ফ্যাসিস্টদের বিরুদ্ধে সংগ্রাম চলবে। যারা এই ষড়যন্ত্রে লিপ্ত হবে, তাদেরও পরিণতি ফ্যাসিস্টদের মতো করা হবে। কোন অবস্থাতেই আওয়ামী লীগের পুনর্বাসনের সুযোগ নেই।" বিক্ষোভে অংশগ্রহণকারীরা আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং দলটির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবি জানান। শিক্ষার্থীদের দাবি, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে তারা কোনোরকম আপস করবে না এবং যে কোনো মূল্যে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই চালিয়ে যাবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এই ঘটনায় এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি।  

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

মধ্যরাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

প্রকাশের তারিখ : ২১ মার্চ ২০২৫

featured Image
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে মধ্যরাতে বিক্ষোভ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের শহিদ জোহা চত্বরে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বিক্ষোভে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক মেহেদী সজিব বলেন, "৫ আগস্টেই আওয়ামী লীগের কবর হয়েছে। কবর থেকে যেমন কেউ ফেরে না, তেমনি আওয়ামী লীগও ফিরতে পারে না।" শিক্ষার্থীরা বলেন, "রক্তের দাগ এখনও শুকায়নি। অথচ ফ্যাসিস্টদের ফেরানোর ষড়যন্ত্র চলছে। ছাত্রজনতার শরীরে একফোঁটা রক্তবিন্দু থাকতে ফ্যাসিস্টদের বিরুদ্ধে সংগ্রাম চলবে। যারা এই ষড়যন্ত্রে লিপ্ত হবে, তাদেরও পরিণতি ফ্যাসিস্টদের মতো করা হবে। কোন অবস্থাতেই আওয়ামী লীগের পুনর্বাসনের সুযোগ নেই।" বিক্ষোভে অংশগ্রহণকারীরা আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং দলটির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবি জানান। শিক্ষার্থীদের দাবি, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে তারা কোনোরকম আপস করবে না এবং যে কোনো মূল্যে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই চালিয়ে যাবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এই ঘটনায় এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি।  

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত