চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

ভোলায় আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এনসিপির মশাল মিছিল

প্রকাশ : ২১ মার্চ ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
ভোলায় আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এনসিপির মশাল মিছিল

আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে ভোলায় বিক্ষোভ ও মশাল মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শুক্রবার (২১ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে ভোলার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ সংলগ্ন ইলিশ চত্বর থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি বিভিন্ন সড়ক পদক্ষিণ করে ভোলা প্রেসক্লাবের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়।

এসময় বক্তারা দাবি করেন, আওয়ামী লীগ জুলাই-আগস্টে গণহত্যা চালিয়েছে, তাই দ্রুত সময়ের মধ্যে আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধ করতে হবে। বক্তারা আরও বলেন, যদি কেউ আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায়, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর আন্দোলন শুরু করা হবে এবং এ ধরনের প্রচেষ্টা প্রতিহত করা হবে।

এসময় এনসিপির ভোলা সদর উপজেলার প্রতিনিধি মো. ইয়াসিন আরাফাত, রশিদ আহমেদ, মো. রাকিব, আতিকুল্লাহ রহমান, আমির হামজা প্রমুখ বক্তৃতা দেন।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

ভোলায় আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এনসিপির মশাল মিছিল

প্রকাশের তারিখ : ২১ মার্চ ২০২৫

featured Image

আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে ভোলায় বিক্ষোভ ও মশাল মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শুক্রবার (২১ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে ভোলার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ সংলগ্ন ইলিশ চত্বর থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি বিভিন্ন সড়ক পদক্ষিণ করে ভোলা প্রেসক্লাবের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়।

এসময় বক্তারা দাবি করেন, আওয়ামী লীগ জুলাই-আগস্টে গণহত্যা চালিয়েছে, তাই দ্রুত সময়ের মধ্যে আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধ করতে হবে। বক্তারা আরও বলেন, যদি কেউ আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায়, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর আন্দোলন শুরু করা হবে এবং এ ধরনের প্রচেষ্টা প্রতিহত করা হবে।

এসময় এনসিপির ভোলা সদর উপজেলার প্রতিনিধি মো. ইয়াসিন আরাফাত, রশিদ আহমেদ, মো. রাকিব, আতিকুল্লাহ রহমান, আমির হামজা প্রমুখ বক্তৃতা দেন।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত