চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

ভারতে পাচারকালে ১৪৬ বস্তা রসুনসহ দুই চোরাকারবারি গ্রেফতার

প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
ভারতে পাচারকালে ১৪৬ বস্তা রসুনসহ দুই চোরাকারবারি গ্রেফতার
সুনামগঞ্জের দোয়ারাবাজার থানা পুলিশের বিশেষ অভিযানে ভারতে পাচারের উদ্দেশ্যে প্রস্তুত ১৪৬ বস্তা রসুনসহ দুই চোরাকারবারিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন সিলেটের এয়ারপোর্ট থানার কান্দিরপথ এলাকার আনু মিয়া (২৭) এবং গোয়াইনঘাট থানার লাবু এলাকার নুরুজ্জামান (২১)। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাত সোয়া ১০টায় দোয়ারাবাজার থানার শ্রীপুর গ্রামের একটি কাঁচা রাস্তায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে ২,৫৫৫ কেজি ওজনের রসুন (১৪৬ বস্তা) উদ্ধার করা হয়। রসুন পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যানও জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত রসুনের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ লাখ ১১ হাজার টাকা। অভিযানটি পরিচালনা করেন দোয়ারাবাজার থানার এসআই মোহাম্মদ আতিয়ার রহমান। তাকে সহায়তা করেন এসআই মোহন রায় ও অন্যান্য পুলিশ সদস্যরা। দোয়ারাবাজার থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা শুল্ক ফাঁকি দিয়ে চোরাচালানের মাধ্যমে এই রসুন ভারতে পাচারের চেষ্টা করছিল। তারা বৈধ রপ্তানির কোনো কাগজপত্র প্রদর্শন করতে ব্যর্থ হয়। এ ঘটনায় দোয়ারাবাজার থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের শুক্রবার আদালতে সোপর্দ করা হয়েছে।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

ভারতে পাচারকালে ১৪৬ বস্তা রসুনসহ দুই চোরাকারবারি গ্রেফতার

প্রকাশের তারিখ : ১৭ জানুয়ারি ২০২৫

featured Image
সুনামগঞ্জের দোয়ারাবাজার থানা পুলিশের বিশেষ অভিযানে ভারতে পাচারের উদ্দেশ্যে প্রস্তুত ১৪৬ বস্তা রসুনসহ দুই চোরাকারবারিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন সিলেটের এয়ারপোর্ট থানার কান্দিরপথ এলাকার আনু মিয়া (২৭) এবং গোয়াইনঘাট থানার লাবু এলাকার নুরুজ্জামান (২১)। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাত সোয়া ১০টায় দোয়ারাবাজার থানার শ্রীপুর গ্রামের একটি কাঁচা রাস্তায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে ২,৫৫৫ কেজি ওজনের রসুন (১৪৬ বস্তা) উদ্ধার করা হয়। রসুন পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যানও জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত রসুনের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ লাখ ১১ হাজার টাকা। অভিযানটি পরিচালনা করেন দোয়ারাবাজার থানার এসআই মোহাম্মদ আতিয়ার রহমান। তাকে সহায়তা করেন এসআই মোহন রায় ও অন্যান্য পুলিশ সদস্যরা। দোয়ারাবাজার থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা শুল্ক ফাঁকি দিয়ে চোরাচালানের মাধ্যমে এই রসুন ভারতে পাচারের চেষ্টা করছিল। তারা বৈধ রপ্তানির কোনো কাগজপত্র প্রদর্শন করতে ব্যর্থ হয়। এ ঘটনায় দোয়ারাবাজার থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের শুক্রবার আদালতে সোপর্দ করা হয়েছে।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত