চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

বীরগঞ্জে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রকাশ : ২৫ মার্চ ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
বীরগঞ্জে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
দিনাজপুরের বীরগঞ্জে শতগ্রাম ইউনিয়নের ঝাড়বাড়ী হাটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ৩ নং শতগ্রাম ইউনিয়নের ঝাড়বাড়ী হাটে শাহাজাহান এর মিল চাতালে এই মাহফিলের আয়োজন করা হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ৩ নং শতগ্রাম ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষক দলের কেন্দ্রীয় ১নং সদস্য, জেলা বিএনপির সহ-সভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি মনজুরুল ইসলাম। এছাড়াও, উপজেলা বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় শতগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি মকবুলার রহমান, সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেনসহ অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মাহফিলে দেশনেত্রী খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।  

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

বীরগঞ্জে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২৫ মার্চ ২০২৫

featured Image
দিনাজপুরের বীরগঞ্জে শতগ্রাম ইউনিয়নের ঝাড়বাড়ী হাটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ৩ নং শতগ্রাম ইউনিয়নের ঝাড়বাড়ী হাটে শাহাজাহান এর মিল চাতালে এই মাহফিলের আয়োজন করা হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ৩ নং শতগ্রাম ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষক দলের কেন্দ্রীয় ১নং সদস্য, জেলা বিএনপির সহ-সভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি মনজুরুল ইসলাম। এছাড়াও, উপজেলা বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় শতগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি মকবুলার রহমান, সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেনসহ অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মাহফিলে দেশনেত্রী খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।  

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত