চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

বিজিবির অভিযানে সাত লক্ষাধিক টাকার ভারতীয় গরু আটক

প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
বিজিবির অভিযানে সাত লক্ষাধিক টাকার ভারতীয় গরু আটক
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে ৮টি ভারতীয় গরু আটক করেছে বিজিবি টিম। জানা যায়, ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর অধীনস্থ দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের বাঁশতলা ও পেকপাড়া বিওপি টিম এই অভিযান পরিচালনা করে। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) ভোর রাতে সীমান্ত পিলার-১২৩০/১-এস এবং ১২২৯/৭-এস হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঝুমগাঁও ও মোকামছড়া থেকে মালিকবিহীন ৮টি ভারতীয় গরু আটক করা হয়, যার আনুমানিক মূল্য ৭ লক্ষ ২০ হাজার টাকা। সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল একে এম জাকারিয়া কাদির জানান, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। আটককৃত গরুগুলো শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।  

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

বিজিবির অভিযানে সাত লক্ষাধিক টাকার ভারতীয় গরু আটক

প্রকাশের তারিখ : ২১ ফেব্রুয়ারি ২০২৫

featured Image
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে ৮টি ভারতীয় গরু আটক করেছে বিজিবি টিম। জানা যায়, ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর অধীনস্থ দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের বাঁশতলা ও পেকপাড়া বিওপি টিম এই অভিযান পরিচালনা করে। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) ভোর রাতে সীমান্ত পিলার-১২৩০/১-এস এবং ১২২৯/৭-এস হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঝুমগাঁও ও মোকামছড়া থেকে মালিকবিহীন ৮টি ভারতীয় গরু আটক করা হয়, যার আনুমানিক মূল্য ৭ লক্ষ ২০ হাজার টাকা। সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল একে এম জাকারিয়া কাদির জানান, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। আটককৃত গরুগুলো শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।  

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত