চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

বিজিবির অভিযানে সাড়ে পাঁচ লক্ষ টাকার ভারতীয় গরু আটক

প্রকাশ : ০২ এপ্রিল ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
বিজিবির অভিযানে সাড়ে পাঁচ লক্ষ টাকার ভারতীয় গরু আটক

সুনামগঞ্জের বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৭টি ভারতীয় গরু আটক করেছে বিজিবি।

মঙ্গলবার (০২ এপ্রিল) রাতে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)-এর অধীনে দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের সীমান্ত পিলার ১২৩১/২-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালিয়ে ০৪টি ভারতীয় গরু আটক করা হয়, যার আনুমানিক মূল্য ৩ লক্ষ ২০ হাজার টাকা। এছাড়া, ভোর রাতে পেকপাড়া বিওপি সীমান্ত পিলার ১২২৯/৪-এস হতে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মোকামছড়া এলাকায় অভিযান চালিয়ে ০৩টি ভারতীয় গরু আটক করা হয়, যার আনুমানিক মূল্য ২ লক্ষ ৪০ হাজার টাকা।

এই দুই অভিযানে মোট ৭টি ভারতীয় গরু আটক করা হয়েছে, যার মোট মূল্য প্রায় ৫ লক্ষ ৬০ হাজার টাকা।

সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল একে এম জাকারিয়া কাদির বলেন, ‘‘উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা এবং চোরাচালান প্রতিরোধে বিজিবি’র আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।’’ তিনি আরও জানান, আটককৃত ভারতীয় গরুগুলিকে শুল্ক কার্যালয়ে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

বিজিবির অভিযানে সাড়ে পাঁচ লক্ষ টাকার ভারতীয় গরু আটক

প্রকাশের তারিখ : ০২ এপ্রিল ২০২৫

featured Image

সুনামগঞ্জের বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৭টি ভারতীয় গরু আটক করেছে বিজিবি।

মঙ্গলবার (০২ এপ্রিল) রাতে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)-এর অধীনে দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের সীমান্ত পিলার ১২৩১/২-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালিয়ে ০৪টি ভারতীয় গরু আটক করা হয়, যার আনুমানিক মূল্য ৩ লক্ষ ২০ হাজার টাকা। এছাড়া, ভোর রাতে পেকপাড়া বিওপি সীমান্ত পিলার ১২২৯/৪-এস হতে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মোকামছড়া এলাকায় অভিযান চালিয়ে ০৩টি ভারতীয় গরু আটক করা হয়, যার আনুমানিক মূল্য ২ লক্ষ ৪০ হাজার টাকা।

এই দুই অভিযানে মোট ৭টি ভারতীয় গরু আটক করা হয়েছে, যার মোট মূল্য প্রায় ৫ লক্ষ ৬০ হাজার টাকা।

সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল একে এম জাকারিয়া কাদির বলেন, ‘‘উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা এবং চোরাচালান প্রতিরোধে বিজিবি’র আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।’’ তিনি আরও জানান, আটককৃত ভারতীয় গরুগুলিকে শুল্ক কার্যালয়ে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত