চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

বিজিবির অভিযানে বিয়াল্লিশ লক্ষ টাকার ভারতীয় পণ্য আটক

প্রকাশ : ১৭ মার্চ ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
বিজিবির অভিযানে বিয়াল্লিশ লক্ষ টাকার ভারতীয় পণ্য আটক

সুনামগঞ্জ সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে প্রায় বিয়াল্লিশ লক্ষ টাকার ভারতীয় পণ্য আটক করেছে বিজিবি টিম। এসব পণ্যগুলোর মধ্যে রয়েছে পাথর, ফুসকা, বাসমতি চাল, সাবান, গরু, ওড়না, চিনি, মদ এবং ট্রাক।

প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, ১৭ মার্চ সোমবার রাতে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বিভিন্ন স্থানে মালিকবিহীন অবস্থায় এসব পণ্য আটক করা হয়।

আটক করা পণ্যের বিবরণ: মাছিমপুর বিওপি: ভারতীয় পাথর - ২০০ ঘনফুট (মূল্য: ২৫ লক্ষ ২৪ হাজার টাকা), ট্রাক - ১টি (মূল্য: ২৫ লক্ষ ২৪ হাজার টাকা), লাউরগড় বিওপি: ভারতীয় ফুসকা - ৭৪০ কেজি (মূল্য: ১ লক্ষ ৭৭ হাজার ৬০০ টাকা), টেকেরঘাট বিওপি: ভারতীয় বাসমতি চাল - ১২০০ কেজি (মূল্য: ৪ লক্ষ ৮০ হাজার টাকা), নারায়নতলা বিওপি: ভারতীয় সাবান - ২১৫ পিস (মূল্য: ৬৬ হাজার ৪৩০ টাকা), চিনাকান্দি বিওপি: ভারতীয় চিনি - ৪৯ কেজি, ভারতীয় ফুসকা - ২৫ কেজি (মূল্য: ১২ হাজার ৩৬০ টাকা), পেকপাড়া বিওপি: ভারতীয় গরু - ৩টি (মূল্য: ২ লক্ষ ৪০ হাজার টাকা), বাংগালভিটা বিওপি: ভারতীয় মদ - ৪৮ বোতল (মূল্য: ৭২ হাজার টাকা), বনগাঁও বিওপি: ভারতীয় ওড়না - ৭৫০ পিস (মূল্য: ৫ লক্ষ ২৫ হাজার টাকা), মাটিরাবন বিওপি: ভারতীয় গরু - ১টি (মূল্য: ৬০ হাজার টাকা), ডুলুরা বিওপি: ভারতীয় চিনি - ১০০ কেজি (মূল্য: ১৪ হাজার টাকা, সর্বমোট মূল্য: ৪১ লক্ষ ৭১ হাজার ৩শ ৯০ টাকা।

সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল একে এম জাকারিয়া কাদির বলেন, “উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।” তিনি আরও বলেন, আটককৃত ভারতীয় পণ্যগুলো শুল্ক কার্যালয় এবং ভারতীয় মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

বিজিবির অভিযানে বিয়াল্লিশ লক্ষ টাকার ভারতীয় পণ্য আটক

প্রকাশের তারিখ : ১৭ মার্চ ২০২৫

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত