চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

বিজিবির অভিযানে ছয় লক্ষাধিক টাকার ভারতীয় গরু আটক

প্রকাশ : ১৫ মার্চ ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
বিজিবির অভিযানে ছয় লক্ষাধিক টাকার ভারতীয় গরু আটক

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় বিজিবি (২৮ বিজিবি) অভিযান চালিয়ে ৬ লক্ষাধিক টাকার ভারতীয় গরু আটক করেছে। বিজিবি টিম সীমান্ত এলাকায় দুটি পৃথক অভিযান পরিচালনা করে আটটি ভারতীয় গরু আটক করে।

শনিবার (১৫ মার্চ) রাত তিনটায় দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের পেকপাড়া বিওপি সীমান্ত পিলার ১২২৯/৭-এস ও ১২২৯/এমপি থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পশ্চিম পেকপাড়া ও মোকামছড়া এলাকা থেকে ৬টি ভারতীয় গরু আটক করে, যার আনুমানিক মূল্য ৪ লক্ষ ৮০ হাজার টাকা। একই দিন রাত বারোটায় বাঁশতলা বিওপি সীমান্ত পিলার ১২৩০/১-এস থেকে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ইসলামপুর থেকে ২টি ভারতীয় গরু আটক করে, যার আনুমানিক মূল্য ১ লক্ষ ৩০ হাজার টাকা।

এভাবে দুটি এলাকায় মোট ৮টি ভারতীয় গরু আটক করা হয়, যার মোট মূল্য ৬ লক্ষ ১০ হাজার টাকা।

সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল একে এম জাকারিয়া কাদির বলেন, "উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা এবং চোরাচালান প্রতিরোধে বিজিবি কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রেখেছে। আটককৃত গরুগুলো শুল্ক কার্যালয়ে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।"

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

বিজিবির অভিযানে ছয় লক্ষাধিক টাকার ভারতীয় গরু আটক

প্রকাশের তারিখ : ১৫ মার্চ ২০২৫

featured Image

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় বিজিবি (২৮ বিজিবি) অভিযান চালিয়ে ৬ লক্ষাধিক টাকার ভারতীয় গরু আটক করেছে। বিজিবি টিম সীমান্ত এলাকায় দুটি পৃথক অভিযান পরিচালনা করে আটটি ভারতীয় গরু আটক করে।

শনিবার (১৫ মার্চ) রাত তিনটায় দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের পেকপাড়া বিওপি সীমান্ত পিলার ১২২৯/৭-এস ও ১২২৯/এমপি থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পশ্চিম পেকপাড়া ও মোকামছড়া এলাকা থেকে ৬টি ভারতীয় গরু আটক করে, যার আনুমানিক মূল্য ৪ লক্ষ ৮০ হাজার টাকা। একই দিন রাত বারোটায় বাঁশতলা বিওপি সীমান্ত পিলার ১২৩০/১-এস থেকে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ইসলামপুর থেকে ২টি ভারতীয় গরু আটক করে, যার আনুমানিক মূল্য ১ লক্ষ ৩০ হাজার টাকা।

এভাবে দুটি এলাকায় মোট ৮টি ভারতীয় গরু আটক করা হয়, যার মোট মূল্য ৬ লক্ষ ১০ হাজার টাকা।

সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল একে এম জাকারিয়া কাদির বলেন, "উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা এবং চোরাচালান প্রতিরোধে বিজিবি কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রেখেছে। আটককৃত গরুগুলো শুল্ক কার্যালয়ে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।"

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত