অভিযানে জব্দ হওয়া ভারতীয় অবৈধ মালামালের মধ্যে রয়েছে, ১০ হাজার ৪শ ৯৪ কেজি চিনি, ৯ হাজার ৯শ ২০ প্যাকেট বিড়ি, ৯২ কেজি জিরা।
এছাড়া, উদ্ধার হওয়া মালামালের আনুমানিক মূল্য ১ কোটি ১৬ হাজার ৮শ ৩০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮-বিজিবি) এর অধিনায়ক লে. কর্ণেল একে এম জাকারিয়া কাদির জানান, আটককৃত অবৈধ মালামাল শুল্ক কার্যালয়ে জমাদানের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সীমান্তে গোয়েন্দা নজরদারি চলমান রয়েছে এবং অভিযান অব্যাহত থাকবে।
এই অভিযানের মাধ্যমে বিজিবি সীমান্ত অঞ্চলে অবৈধ মালামালের পাচার রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।