চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

বিএনপির দুপক্ষের সংঘর্ষে রিকশাচালকের মৃত্যু

প্রকাশ : ১২ মার্চ ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
বিএনপির দুপক্ষের সংঘর্ষে রিকশাচালকের মৃত্যু
রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের সময় ছুরিকাঘাতে আহত রিকশাচালক গোলাম হোসেন রকি (৫৮) মারা গেছেন। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ২ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি মারা যান। রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কে বিশ্বাস জানান, সংঘর্ষের সময় রিকশাচালক গোলাম হোসেনের বুকে ছুরিকাঘাত করা হয়েছিল এবং তার মাথায়ও আঘাত ছিল। ঘটনার পর থেকেই তিনি অচেতন ছিলেন। অবশেষে সন্ধ্যার পর তিনি মারা যান। বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক হাসান বলেন, আহত রিকশাচালক মারা গেছেন বলে শুনেছি। কেউ অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। গত শুক্রবার সন্ধ্যায় নগরের দড়িখড়বোনা এলাকায় বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয়। আগের দিন রাতে স্থানীয় আওয়ামী লীগের এক নেতার ফ্ল্যাটে অভিযান চালানো এবং তার ভাইকে পুলিশের হাতে তুলে দেওয়াকে কেন্দ্র করে বিএনপির দুটি গ্রুপের মধ্যে এই সংঘর্ষ বাঁধে, যা প্রায় চার ঘণ্টা ধরে চলে। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, নিহত গোলাম হোসেন ওই রাতে রিকশা রেখে হেঁটে ভাড়া বাসায় যাচ্ছিলেন। তখন একটি গ্রুপ তাকে প্রতিপক্ষের সদস্য ভেবে ছুরিকাঘাত করে। পরে তাকে হাসপাতালে নেওয়া হয়। নিহত গোলাম হোসেনের গ্রামের বাড়ি কুমিল্লার লাকসাম উপজেলার সাহেবপাড়ায়। রাজশাহী নগরের দড়িখড়বোনা মহল্লায় তিনি স্ত্রীকে নিয়ে ভাড়া থাকতেন এবং রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।  

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

বিএনপির দুপক্ষের সংঘর্ষে রিকশাচালকের মৃত্যু

প্রকাশের তারিখ : ১২ মার্চ ২০২৫

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত