চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

বাগেরহাটে এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি, রাজাপুর গ্রামের রাস্তার কাজের উদ্বোধন

প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
বাগেরহাটে এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি, রাজাপুর গ্রামের রাস্তার কাজের উদ্বোধন
বাগেরহাট সদর উপজেলার বেমরতা ইউনিয়নের রাজাপুর গ্রামের এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ হতে যাচ্ছে। রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের ইটের কার্পেটিং রাস্তার কাজের উদ্বোধন করলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ডাঃ সঞ্জীব দাস। বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১১টায় এলাকাবাসী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ঠিকাদারী প্রতিষ্ঠানের উপস্থিতিতে রাস্তার কাজের শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোসাঃ নাসরিন সুলতানা, বেমরতা ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা কৃষি কর্মকর্তা তন্ময় দত্ত, ডাঃ তুহিন, ঠিকাদার সরদার নাসির উদ্দিন লনি, সরদার ফজলে আলী, কালাম শেখ, রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও এলাকাবাসী। দুর্যোগ ব্যবস্থাপনার অর্থায়নে ২০২৪-২৫ অর্থবছরে রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে রাজাপুর গ্রামের সিরাজ শেখের বাড়ির সামনের রাস্তা পর্যন্ত ৫০০ মিটার ইটের কার্পেটিং কাজের ব্যয় ধরা হয়েছে ৩৭ লক্ষ ১৬ হাজার ৮৭৫ টাকা। মিসেস হাবিবা অটো হাউস ঠিকাদারি প্রতিষ্ঠান এই রাস্তার কাজ করছে। রাজাপুর গ্রামে রাস্তার ইটের কার্পেটিং হলে এলাকাবাসী ও রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা বর্ষা মৌসুমে দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তি পাবে।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

বাগেরহাটে এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি, রাজাপুর গ্রামের রাস্তার কাজের উদ্বোধন

প্রকাশের তারিখ : ১৯ ফেব্রুয়ারি ২০২৫

featured Image
বাগেরহাট সদর উপজেলার বেমরতা ইউনিয়নের রাজাপুর গ্রামের এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ হতে যাচ্ছে। রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের ইটের কার্পেটিং রাস্তার কাজের উদ্বোধন করলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ডাঃ সঞ্জীব দাস। বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১১টায় এলাকাবাসী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ঠিকাদারী প্রতিষ্ঠানের উপস্থিতিতে রাস্তার কাজের শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোসাঃ নাসরিন সুলতানা, বেমরতা ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা কৃষি কর্মকর্তা তন্ময় দত্ত, ডাঃ তুহিন, ঠিকাদার সরদার নাসির উদ্দিন লনি, সরদার ফজলে আলী, কালাম শেখ, রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও এলাকাবাসী। দুর্যোগ ব্যবস্থাপনার অর্থায়নে ২০২৪-২৫ অর্থবছরে রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে রাজাপুর গ্রামের সিরাজ শেখের বাড়ির সামনের রাস্তা পর্যন্ত ৫০০ মিটার ইটের কার্পেটিং কাজের ব্যয় ধরা হয়েছে ৩৭ লক্ষ ১৬ হাজার ৮৭৫ টাকা। মিসেস হাবিবা অটো হাউস ঠিকাদারি প্রতিষ্ঠান এই রাস্তার কাজ করছে। রাজাপুর গ্রামে রাস্তার ইটের কার্পেটিং হলে এলাকাবাসী ও রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা বর্ষা মৌসুমে দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তি পাবে।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত