চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

বাগেরহাটের রামপালে হুড়কা ইউপি'র ডিজিটাল সেন্টারে দুর্ধর্ষ চুরি

প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
বাগেরহাটের রামপালে হুড়কা ইউপি'র ডিজিটাল সেন্টারে দুর্ধর্ষ চুরি
বাগেরহাটের রামপাল উপজেলার হুড়কা ইউনিয়নের ডিজিটাল সেন্টারে (ইউডিসি) দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোরের দল প্রায় দেড় লক্ষ টাকার মালামাল নিয়ে গেছে। এ ঘটনায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তপন গোলদার রামপাল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডিতে উল্লেখ করা হয়েছে, গত ১৬ জানুয়ারি (বৃহস্পতিবার) বিকেলে হুড়কা ইউনিয়ন পরিষদের কার্যক্রম শেষ করে রুমের দরজায় তালা এবং দোতলার ক্লপসিবল গেটে তালা লাগিয়ে সেন্টার ত্যাগ করেন ইউডিসি উদ্যোক্তা রুনু বিশ্বাস। রবিবার (১৯ জানুয়ারি) সকালে সেন্টারে এসে তিনি দেখেন, তালার কড়া কেটে ভেতরে থাকা একটি ডেস্কটপ কম্পিউটার, একটি প্রিন্টার এবং একটি ফটোকপিয়ার মেশিন চুরি হয়েছে। এতে প্রায় দেড় লক্ষ টাকার ক্ষতি হয়েছে। এলাকাবাসী অভিযোগ করেছেন, পরিষদটি ফাঁকা ও অরক্ষিত স্থানে থাকায় এমন চুরির ঘটনা ঘটেছে। হুড়কা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তপন গোলদার চুরির বিষয়টি নিশ্চিত করে জানান, কে বা কারা এ চুরির সঙ্গে জড়িত তা এখনো জানা যায়নি। রামপাল থানার ওসি মো. সেলিম রেজা চুরির ঘটনা এবং জিডির বিষয়টি নিশ্চিত করে বলেন, "অভ্যন্তরীণ কেউ বা বাইরের কেউ এই চুরির সঙ্গে জড়িত কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।"

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

বাগেরহাটের রামপালে হুড়কা ইউপি'র ডিজিটাল সেন্টারে দুর্ধর্ষ চুরি

প্রকাশের তারিখ : ১৯ জানুয়ারি ২০২৫

featured Image
বাগেরহাটের রামপাল উপজেলার হুড়কা ইউনিয়নের ডিজিটাল সেন্টারে (ইউডিসি) দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোরের দল প্রায় দেড় লক্ষ টাকার মালামাল নিয়ে গেছে। এ ঘটনায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তপন গোলদার রামপাল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডিতে উল্লেখ করা হয়েছে, গত ১৬ জানুয়ারি (বৃহস্পতিবার) বিকেলে হুড়কা ইউনিয়ন পরিষদের কার্যক্রম শেষ করে রুমের দরজায় তালা এবং দোতলার ক্লপসিবল গেটে তালা লাগিয়ে সেন্টার ত্যাগ করেন ইউডিসি উদ্যোক্তা রুনু বিশ্বাস। রবিবার (১৯ জানুয়ারি) সকালে সেন্টারে এসে তিনি দেখেন, তালার কড়া কেটে ভেতরে থাকা একটি ডেস্কটপ কম্পিউটার, একটি প্রিন্টার এবং একটি ফটোকপিয়ার মেশিন চুরি হয়েছে। এতে প্রায় দেড় লক্ষ টাকার ক্ষতি হয়েছে। এলাকাবাসী অভিযোগ করেছেন, পরিষদটি ফাঁকা ও অরক্ষিত স্থানে থাকায় এমন চুরির ঘটনা ঘটেছে। হুড়কা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তপন গোলদার চুরির বিষয়টি নিশ্চিত করে জানান, কে বা কারা এ চুরির সঙ্গে জড়িত তা এখনো জানা যায়নি। রামপাল থানার ওসি মো. সেলিম রেজা চুরির ঘটনা এবং জিডির বিষয়টি নিশ্চিত করে বলেন, "অভ্যন্তরীণ কেউ বা বাইরের কেউ এই চুরির সঙ্গে জড়িত কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।"

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত