চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

বাগেরহাটের মোরেলগঞ্জে ডাকাত গ্রেফতারের দাবিতে মানববন্ধন

প্রকাশ : ২১ মার্চ ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
বাগেরহাটের মোরেলগঞ্জে ডাকাত গ্রেফতারের দাবিতে মানববন্ধন

বাগেরহাটের মোরেলগঞ্জে এক চিহ্নিত অপরাধীকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ মার্চ) সকাল ১০টার দিকে তেতুলবাড়িয়া বাজার এলাকায় শতাধিক ভুক্তভোগী পরিবারের সদস্যরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন। তারা ভাষন্ডা গ্রামের সত্তার বয়াতীর ছেলে কবির বয়াতীকে দ্রুত গ্রেফতারের দাবি জানান।

কবির বয়াতীর বিরুদ্ধে অভিযোগ- ডাকাতি, চুরি, মারপিট, ঘের দখল, পুলিশের ওপর হামলা।

তার বিরুদ্ধে মোরেলগঞ্জ থানায় ১৫টি মামলা রয়েছে বলে জানা গেছে।

মানববন্ধনে বক্তব্য রাখেন-মো. জাকির হাওলাদার, কবির হোসেন মোল্লা, মো. আলতাফ সওদাগর।

তারা ডাকাত কবির বয়াতী, তার বোন মর্জিনা বেগম ও ভগ্নিপতি সাখাওয়াত হোসেনকে দ্রুত গ্রেফতারের দাবি জানান।

মোরেলগঞ্জ থানার ওসি মো. রাকিবুল হাসান জানান, কবির বয়াতীর বিরুদ্ধে মোরেলগঞ্জ ও বাগেরহাট থানায় কমপক্ষে ১৫টি মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন কারাগারে থাকার পর বর্তমানে পলাতক রয়েছেন। পুলিশ তাকে গ্রেফতারের জন্য তৎপর রয়েছে বলে তিনি জানান।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

বাগেরহাটের মোরেলগঞ্জে ডাকাত গ্রেফতারের দাবিতে মানববন্ধন

প্রকাশের তারিখ : ২১ মার্চ ২০২৫

featured Image

বাগেরহাটের মোরেলগঞ্জে এক চিহ্নিত অপরাধীকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ মার্চ) সকাল ১০টার দিকে তেতুলবাড়িয়া বাজার এলাকায় শতাধিক ভুক্তভোগী পরিবারের সদস্যরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন। তারা ভাষন্ডা গ্রামের সত্তার বয়াতীর ছেলে কবির বয়াতীকে দ্রুত গ্রেফতারের দাবি জানান।

কবির বয়াতীর বিরুদ্ধে অভিযোগ- ডাকাতি, চুরি, মারপিট, ঘের দখল, পুলিশের ওপর হামলা।

তার বিরুদ্ধে মোরেলগঞ্জ থানায় ১৫টি মামলা রয়েছে বলে জানা গেছে।

মানববন্ধনে বক্তব্য রাখেন-মো. জাকির হাওলাদার, কবির হোসেন মোল্লা, মো. আলতাফ সওদাগর।

তারা ডাকাত কবির বয়াতী, তার বোন মর্জিনা বেগম ও ভগ্নিপতি সাখাওয়াত হোসেনকে দ্রুত গ্রেফতারের দাবি জানান।

মোরেলগঞ্জ থানার ওসি মো. রাকিবুল হাসান জানান, কবির বয়াতীর বিরুদ্ধে মোরেলগঞ্জ ও বাগেরহাট থানায় কমপক্ষে ১৫টি মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন কারাগারে থাকার পর বর্তমানে পলাতক রয়েছেন। পুলিশ তাকে গ্রেফতারের জন্য তৎপর রয়েছে বলে তিনি জানান।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত