চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

বাগেরহাটের মোংলায় যুবলীগের ইমরানসহ আটক-৩

প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
বাগেরহাটের মোংলায় যুবলীগের ইমরানসহ আটক-৩
বাগেরহাটের মোংলায় 'অপারেশন ডেভিল হান্ট' অভিযানে মোংলা পৌর যুবলীগের সহ-সম্পাদক মো. ইমরান হাওলাদারসহ আওয়ামী লীগের তিন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাতে মোংলা উপজেলার মিঠাখালি ও পৌর শহর এলাকা থেকে যৌথ অভিযানে তাদের আটক করা হয়। আটকরা হলেন-পৌর যুবলীগের সহ-সম্পাদক মো. ইমরান হাওলাদার, মিঠাখালি ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ননী গোপাল তাফালী এবং মিঠাখালী গোয়ালিমেঠ এলাকার আওয়ামী লীগ কর্মী আয়তুল্লাহ শেখ। মোংলা থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মানিক চন্দ্র গাইন জানান, অভিযানে নতুন করে তিনজনকে আটক করা হয়েছে এবং তাদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।  

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

বাগেরহাটের মোংলায় যুবলীগের ইমরানসহ আটক-৩

প্রকাশের তারিখ : ১৯ ফেব্রুয়ারি ২০২৫

featured Image
বাগেরহাটের মোংলায় 'অপারেশন ডেভিল হান্ট' অভিযানে মোংলা পৌর যুবলীগের সহ-সম্পাদক মো. ইমরান হাওলাদারসহ আওয়ামী লীগের তিন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাতে মোংলা উপজেলার মিঠাখালি ও পৌর শহর এলাকা থেকে যৌথ অভিযানে তাদের আটক করা হয়। আটকরা হলেন-পৌর যুবলীগের সহ-সম্পাদক মো. ইমরান হাওলাদার, মিঠাখালি ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ননী গোপাল তাফালী এবং মিঠাখালী গোয়ালিমেঠ এলাকার আওয়ামী লীগ কর্মী আয়তুল্লাহ শেখ। মোংলা থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মানিক চন্দ্র গাইন জানান, অভিযানে নতুন করে তিনজনকে আটক করা হয়েছে এবং তাদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।  

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত