চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

বাগেরহাটের মোংলায় বিএনপি নেতা কর্মীদের উপর হামলায় বিক্ষোভ মিছিল

প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
বাগেরহাটের মোংলায় বিএনপি নেতা কর্মীদের উপর হামলায় বিক্ষোভ মিছিল
বাগেরহাটের মোংলায় মোংলা সরকারি কলেজ ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক খালিদ মাহমুদ সোহাগ সহ ৩ জনকে কুপিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ উঠেছে আওয়ামী সমর্থকদের বিরুদ্ধে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ ঘটনার প্রতিবাদে বাগেরহাটের মোংলা পৌর ও উপজেলা শাখার আয়োজনে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করে বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার। এসময় তারা পৌর সহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পৌর মার্কেটের সামনে বিক্ষোভ সমাবেশ করেন। এসময় বক্তারা বলেন, স্থানীয় আওয়ামীলীগের একটি সন্ত্রাসী গ্রুপ প্রত্যাক্ষ ও পরোক্ষভাবে মোংলা কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও মোংলা উপজেলা যুবদল নেতা মোঃ খালিদ মাহমুদ সোহাগ, যুব নেতা মাহাবুবুর রহমান মাহিন, আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ মোংলা পৌর শাখার সভাপতি মোঃ জসিম খান ও যুব নেতা লিটনকে কুপিয়ে গুরুতর জখম করে। সোহাগ বর্তমানে হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। তারা দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্ঠান্তমূলক শাস্তির দাবী করেন। এসময় উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল সহ সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

বাগেরহাটের মোংলায় বিএনপি নেতা কর্মীদের উপর হামলায় বিক্ষোভ মিছিল

প্রকাশের তারিখ : ০৬ ফেব্রুয়ারি ২০২৫

featured Image
বাগেরহাটের মোংলায় মোংলা সরকারি কলেজ ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক খালিদ মাহমুদ সোহাগ সহ ৩ জনকে কুপিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ উঠেছে আওয়ামী সমর্থকদের বিরুদ্ধে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ ঘটনার প্রতিবাদে বাগেরহাটের মোংলা পৌর ও উপজেলা শাখার আয়োজনে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করে বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার। এসময় তারা পৌর সহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পৌর মার্কেটের সামনে বিক্ষোভ সমাবেশ করেন। এসময় বক্তারা বলেন, স্থানীয় আওয়ামীলীগের একটি সন্ত্রাসী গ্রুপ প্রত্যাক্ষ ও পরোক্ষভাবে মোংলা কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও মোংলা উপজেলা যুবদল নেতা মোঃ খালিদ মাহমুদ সোহাগ, যুব নেতা মাহাবুবুর রহমান মাহিন, আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ মোংলা পৌর শাখার সভাপতি মোঃ জসিম খান ও যুব নেতা লিটনকে কুপিয়ে গুরুতর জখম করে। সোহাগ বর্তমানে হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। তারা দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্ঠান্তমূলক শাস্তির দাবী করেন। এসময় উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল সহ সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত