চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

বাগেরহাটের মোংলায় পলাতক মালেক ফকির গ্রেফতার

প্রকাশ : ১২ মার্চ ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
বাগেরহাটের মোংলায় পলাতক মালেক ফকির গ্রেফতার
বাগেরহাটের মোংলায় চকলেটের প্রলোভন দেখিয়ে ৫ বছর বয়সী শিশুকে ধর্ষণ চেষ্টার মামলার এজাহারনামীয় পলাতক আসামি মো: মালেক ফকির (৪৫) কে গ্রেপ্তার করেছে মোংলা থানা পুলিশ। বুধবার (১২ মার্চ) দুপুরে বরগুনার নলী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আনিসুর রহমান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। এ মামলার এজাহার সূত্রে জানা যায়, মোংলা পৌর শহরের ১ নম্বর ওয়ার্ডের মেছের শাহ সড়কের বাসিন্দা অসহায় বোনের স্বামীর মৃত্যুর পর ৫ বছরের কন্যাশিশু তার মামার বাসায় বসবাস করত। গত রবিবার (৮ মার্চ) সকাল সাড়ে ১০টায় শিশুটি বাসার সামনে খেলাধুলা করার সময় চকলেটের প্রলোভন দেখিয়ে ঘরে ডেকে নিয়ে যায় প্রতিবেশী মৃত শামছু ফকিরের ছেলে মো: মালেক ফকির। এরপর মালেক ফকির শিশুটিকে তার নিজ ঘরে নিয়ে গিয়ে শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে স্পর্শ করে এবং ধর্ষণের চেষ্টা চালায়। শিশুটির চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এলে মালেক ফকির কৌশলে পালিয়ে যায়। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মোংলা থানায় মামলা দায়ের করা হয়। আসামি মালেক ফকিরকে দ্রুত গ্রেপ্তারের জন্য মোংলা থানা পুলিশ অভিযান চালায়। মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আনিসুর রহমান জানান, তথ্যপ্রযুক্তি ব্যবহার করে মোংলা থানার একটি টিম ধর্ষণ চেষ্টার আসামি মালেক ফকিরকে গ্রেপ্তার করেছে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং আগামীকাল বৃহস্পতিবার (১৩ মার্চ) তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।  

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

বাগেরহাটের মোংলায় পলাতক মালেক ফকির গ্রেফতার

প্রকাশের তারিখ : ১২ মার্চ ২০২৫

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত