চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

বাগেরহাটের তেলিগাতীতে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

প্রকাশ : ১২ মার্চ ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
বাগেরহাটের তেলিগাতীতে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ
বাগেরহাটের তেলিগাতীতে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা ও আওয়ামী দোসরদের আশ্রয় দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে বিএনপি। বুধবার (১২ মার্চ) সকালে তেলিগাতীর ইউনিয়নের হেড়মা বাজার এলাকায় বিক্ষোভ সমাবেশ করেন ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা। সমাবেশে নেতৃত্ব দেন ইউনিয়ন বিএনপির সভাপতি খান রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক খান বদিউজ্জামান। সমাবেশে বক্তৃতা করেন ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. সোহাগ তালুকদার ও শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. রফিক হাওলাদার। বক্তারা বলেন, ‘স্বৈরাচারী আওয়ামী সরকারের সময়ে যারা এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজি, মারপিট, ঘের লুট করেছে, তারাই সম্প্রতি কৃষকদলের সাধারণ সম্পাদক জিয়ারুল শিকদার, রফিক হাওলাদার ও যুবদল নেতা রাজু আহমেদের ওপর হামলা করেছে। ওই হামলাকারীদেরকে বিএনপির একটি অংশ আশ্রয় দিয়ে এলাকায় অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে।’

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

বাগেরহাটের তেলিগাতীতে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

প্রকাশের তারিখ : ১২ মার্চ ২০২৫

featured Image
বাগেরহাটের তেলিগাতীতে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা ও আওয়ামী দোসরদের আশ্রয় দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে বিএনপি। বুধবার (১২ মার্চ) সকালে তেলিগাতীর ইউনিয়নের হেড়মা বাজার এলাকায় বিক্ষোভ সমাবেশ করেন ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা। সমাবেশে নেতৃত্ব দেন ইউনিয়ন বিএনপির সভাপতি খান রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক খান বদিউজ্জামান। সমাবেশে বক্তৃতা করেন ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. সোহাগ তালুকদার ও শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. রফিক হাওলাদার। বক্তারা বলেন, ‘স্বৈরাচারী আওয়ামী সরকারের সময়ে যারা এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজি, মারপিট, ঘের লুট করেছে, তারাই সম্প্রতি কৃষকদলের সাধারণ সম্পাদক জিয়ারুল শিকদার, রফিক হাওলাদার ও যুবদল নেতা রাজু আহমেদের ওপর হামলা করেছে। ওই হামলাকারীদেরকে বিএনপির একটি অংশ আশ্রয় দিয়ে এলাকায় অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে।’

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত