চেক পোস্ট

মূল পাতা

অর্থনীতি

বাংলাদেশ থেকে ফল ও আলু নিতে আগ্রহী সিঙ্গাপুর

প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
বাংলাদেশ থেকে ফল ও আলু নিতে আগ্রহী সিঙ্গাপুর

সিঙ্গাপুর বাংলাদেশের চা, মৌসুমি ফল, আলু এবং হিমায়িত মাছ আমদানিতে আগ্রহ প্রকাশ করেছে। এই বিষয়ে বিস্তারিত আলোচনা করতে, মঙ্গলবার (৮ এপ্রিল) বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুরের অনাবাসিক হাইকমিশনার ডেরেক লো বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন এর সঙ্গে বৈঠক করেন।

বৈঠকটি সচিবালয়ে, বাণিজ্য উপদেষ্টার অফিসকক্ষে অনুষ্ঠিত হয়। সেখানে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য এবং বিনিয়োগ বৃদ্ধির বিষয়ে আলোচনা করা হয়।

এছাড়া, বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আয়েশা আক্তার, সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স মিচেল লি, বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব ফিরোজ উদ্দিন আহমেদ এবং নাহিদ আফরোজ উপস্থিত ছিলেন।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

বাংলাদেশ থেকে ফল ও আলু নিতে আগ্রহী সিঙ্গাপুর

প্রকাশের তারিখ : ০৯ এপ্রিল ২০২৫

featured Image

সিঙ্গাপুর বাংলাদেশের চা, মৌসুমি ফল, আলু এবং হিমায়িত মাছ আমদানিতে আগ্রহ প্রকাশ করেছে। এই বিষয়ে বিস্তারিত আলোচনা করতে, মঙ্গলবার (৮ এপ্রিল) বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুরের অনাবাসিক হাইকমিশনার ডেরেক লো বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন এর সঙ্গে বৈঠক করেন।

বৈঠকটি সচিবালয়ে, বাণিজ্য উপদেষ্টার অফিসকক্ষে অনুষ্ঠিত হয়। সেখানে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য এবং বিনিয়োগ বৃদ্ধির বিষয়ে আলোচনা করা হয়।

এছাড়া, বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আয়েশা আক্তার, সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স মিচেল লি, বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব ফিরোজ উদ্দিন আহমেদ এবং নাহিদ আফরোজ উপস্থিত ছিলেন।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত