চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

বকশীগঞ্জে স্ত্রীকে পেট্রল দিয়ে পুড়িয়ে হত্যার চেষ্টা, স্বামী আটক

প্রকাশ : ২২ মার্চ ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
বকশীগঞ্জে স্ত্রীকে পেট্রল দিয়ে পুড়িয়ে হত্যার চেষ্টা, স্বামী আটক
জামালপুরের বকশীগঞ্জে পারিবারিক কলহের জের ধরে স্ত্রীকে পেট্রল দিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে। শুক্রবার (২১ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে বগারচর ইউনিয়নের পেরিরচর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত স্বামীকে আটক করা হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানায়, পারিবারিক কলহের জের ধরে শুক্রবার রাতে নিজ বাড়িতে স্ত্রী রুবিনা আক্তারের (২০) শরীরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন তার স্বামী শাকিল মিয়া। আগুনে রুবিনার শরীরের ৭০ শতাংশ পুড়ে যায়। এসময় রুবিনার ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে শাকিল মিয়া পালিয়ে যায়। পরে আহত রুবিনা আক্তারকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে জামালপুর জেনারেল হাসপাতালে রেফার করেন। চিকিৎসকরা জানান, আহত রুবিনার অবস্থা সংকটাপন্ন। এ ঘটনায় শনিবার দুপুরে অভিযান চালিয়ে রুবিনার স্বামী শাকিল মিয়াকে আটক করেছে থানা পুলিশ। বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, পেট্রল দিয়ে স্ত্রীকে পুড়িয়ে হত্যার চেষ্টার ঘটনায় স্বামী শাকিল মিয়াকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।  

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

বকশীগঞ্জে স্ত্রীকে পেট্রল দিয়ে পুড়িয়ে হত্যার চেষ্টা, স্বামী আটক

প্রকাশের তারিখ : ২২ মার্চ ২০২৫

featured Image
জামালপুরের বকশীগঞ্জে পারিবারিক কলহের জের ধরে স্ত্রীকে পেট্রল দিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে। শুক্রবার (২১ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে বগারচর ইউনিয়নের পেরিরচর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত স্বামীকে আটক করা হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানায়, পারিবারিক কলহের জের ধরে শুক্রবার রাতে নিজ বাড়িতে স্ত্রী রুবিনা আক্তারের (২০) শরীরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন তার স্বামী শাকিল মিয়া। আগুনে রুবিনার শরীরের ৭০ শতাংশ পুড়ে যায়। এসময় রুবিনার ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে শাকিল মিয়া পালিয়ে যায়। পরে আহত রুবিনা আক্তারকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে জামালপুর জেনারেল হাসপাতালে রেফার করেন। চিকিৎসকরা জানান, আহত রুবিনার অবস্থা সংকটাপন্ন। এ ঘটনায় শনিবার দুপুরে অভিযান চালিয়ে রুবিনার স্বামী শাকিল মিয়াকে আটক করেছে থানা পুলিশ। বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, পেট্রল দিয়ে স্ত্রীকে পুড়িয়ে হত্যার চেষ্টার ঘটনায় স্বামী শাকিল মিয়াকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।  

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত