চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

বকশীগঞ্জে নদ-নদী ও ফসলি জমিতে বালু লুটের মহোৎসব, অভিযানের পরও থামছে না

প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
বকশীগঞ্জে নদ-নদী ও ফসলি জমিতে বালু লুটের মহোৎসব, অভিযানের পরও থামছে না
জামালপুরের বকশীগঞ্জে জলে ও স্থল ভাগ থেকে বালু ও মাটি লুটের মহোৎসব চলছে। নদ-নদী ও ফসলি জমিতে তান্ডব চালাচ্ছে প্রভাবশালী বালু খেকোরা। উপজেলা প্রশাসনের অভিযানের পরও থামানো যাচ্ছে না বালু লুট। এ যেন মগের মুল্লুকে পরিণত হয়েছে। প্রভাবশালীদের থাবায় যেন লন্ডভন্ড হয়ে যাচ্ছে প্রাকৃতিক পরিবেশ। পুরাতন ব্রহ্মপুত্র নদ, দশানী নদী ও জিঞ্জিরাম নদীর তীরে অবস্থিত বকশীগঞ্জ উপজেলা। বর্ষাকালে এ নদীগুলো যৌবন ফিরে পেলেও শুকনো মৌসুমে মৃতপ্রায় হয়ে যায়। এই সুযোগে বকশীগঞ্জের নদ-নদীগুলোতে বালু উত্তোলনের মহোৎসব চলে। অপরদিকে নিস্তার পায় না ফসলি জমিও। বলা যায়, জলে ও স্থলে তান্ডব চালায় প্রভাবশালীরা। অবৈধ ড্রেজার, ভেকু মেশিনে দিনরাত বালু উত্তোলন করে বিক্রির হিড়িক পড়ে যায়। খোঁজ নিয়ে জানা গেছে, নদ-নদীগুলোতে পানি শুকিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে উপজেলার ৭টি ইউনিয়নে বালু উত্তোলনের প্রতিযোগিতা শুরু হয়েছে। সেই সঙ্গে ফসলি জমি থেকেও ভেকু মেশিন ও মাহিন্দ্র গাড়িতে করে কেটে নেওয়া হচ্ছে মাটি। বালুবাহী মাহিন্দ্র গাড়ির চাকায় পিষ্ট হচ্ছে গ্রামীণ রাস্তা। স্থানীয় প্রভাবশালীরা নিজেদের মতো করে বালু উত্তোলন করে কোটি কোটি টাকার বাণিজ্য করে যাচ্ছেন। বালু লুট হলেই পকেট ভরে বালু খেকোদের। বালু সিন্ডিকেটের কারণে নদীগুলোতে ভাঙনের সৃষ্টি হয়। বালু ব্যবসায়ীদের বেপরোয়ার কারণে ভিটেমাটি হারিয়েছেন কয়েক শত পরিবার। এছাড়াও ফসলি জমিতে ভেকু মেশিন দিয়ে প্রতিনিয়ত মাটি কেটে নেওয়া হয় ইটভাটাগুলোতে। বিশেষ করে ফসলি জমির টপ সয়েল ইটভাটায় যায়, ফলে জমির উর্বরতা শক্তি কমে যাচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে অভিযান পরিচালনা করা হলেও নিয়ন্ত্রণে আসছে না বালু সিন্ডিকেট। বরং উপজেলা প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে নিজেদের স্বার্থ হাসিল করছেন বালু ব্যবসায়ীরা। এজন্য ড্রেজার মালিকরা রাতের বেলায় বালু উত্তোলন করে থাকেন। এছাড়াও ভেকু মালিকরা সারা রাত ফসলি জমিতে মাটি কেটে নিয়ে যান। সাধুরপাড়া, মেরুরচর, নিলাখিয়া, বগারচর ইউনিয়নে ঘুরে দেখা গেছে, বালু খেকোরা যেন নদীগুলোকে বালু উত্তোলনের আঁতুড় ঘর বানিয়েছেন। বালু উত্তোলন কাজে সহায়তার অভিযোগ রয়েছে রাজনৈতিক ব্যক্তি, বর্তমান ও সাবেক জনপ্রতিনিধিদের বিরুদ্ধে। স্থানীয় জমির মালিক ও ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রতি মাসে বকশীগঞ্জ উপজেলায় ৩ কোটি টাকার বালু ও মাটি বিক্রি করা হয়। এই টাকা সম্পূর্ণ বালু খেকোদের পকেটে চলে যায়, ফলে সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হয়। তাদের দাবি, প্রশাসনের পক্ষ থেকে যখন অভিযান পরিচালনা করা হয় তখনই শুধু ক্ষণিকের জন্য বালু উত্তোলন বন্ধ থাকে। প্রশাসন চলে গেলেই আবার শুরু হয় বালু উত্তোলন। তাই প্রশাসনের বাড়তি তদারকি এবং নিয়মিত মামলা করার দাবি জানিয়েছেন তাঁরা। বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদ রানা জানান, বকশীগঞ্জ উপজেলায় নদ-নদী ও ফসলি জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান অব্যাহত রয়েছে। সকলের সহযোগিতায় এসব রুখতে হবে।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

বকশীগঞ্জে নদ-নদী ও ফসলি জমিতে বালু লুটের মহোৎসব, অভিযানের পরও থামছে না

প্রকাশের তারিখ : ২৩ ফেব্রুয়ারি ২০২৫

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত