চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

বকশীগঞ্জে চোরাই মোটরসাইকেল উদ্ধার, ইউপি সদস্যসহ ২ জন আটক

প্রকাশ : ১৭ মার্চ ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
বকশীগঞ্জে চোরাই মোটরসাইকেল উদ্ধার, ইউপি সদস্যসহ ২ জন আটক
জামালপুরের বকশীগঞ্জে দুটি চোরাই মোটরসাইকেলসহ ইউপি সদস্য ও তার সহযোগীকে আটক করেছে থানা পুলিশ। সোমবার (১৭ মার্চ) ভোরে বকশীগঞ্জ সদর ইউনিয়নের সূর্যনগর পশ্চিম পাড়া গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে দুটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ। আটককৃতরা হলেন বকশীগঞ্জ সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য বাশর সর্দার ও সূর্যনগর পশ্চিম পাড়া গ্রামের মতি মিয়ার ছেলে নুহু মিয়া (২৮)। বকশীগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহমেদ জানান, ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানের অংশ হিসেবে সোমবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সূর্যনগর পশ্চিম পাড়া গ্রামে অভিযান পরিচালনা করে। এসময় মতি মিয়ার ছেলে নুহু মিয়ার বাড়ি থেকে দুটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। এ ঘটনায় একই গ্রামের ইউপি সদস্য বাশর সর্দার ও নুহু মিয়াকে আটক করা হয়েছে। দুপুরে আটককৃতদের জামালপুর আদালতে প্রেরণ করা হয়।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

বকশীগঞ্জে চোরাই মোটরসাইকেল উদ্ধার, ইউপি সদস্যসহ ২ জন আটক

প্রকাশের তারিখ : ১৭ মার্চ ২০২৫

featured Image
জামালপুরের বকশীগঞ্জে দুটি চোরাই মোটরসাইকেলসহ ইউপি সদস্য ও তার সহযোগীকে আটক করেছে থানা পুলিশ। সোমবার (১৭ মার্চ) ভোরে বকশীগঞ্জ সদর ইউনিয়নের সূর্যনগর পশ্চিম পাড়া গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে দুটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ। আটককৃতরা হলেন বকশীগঞ্জ সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য বাশর সর্দার ও সূর্যনগর পশ্চিম পাড়া গ্রামের মতি মিয়ার ছেলে নুহু মিয়া (২৮)। বকশীগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহমেদ জানান, ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানের অংশ হিসেবে সোমবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সূর্যনগর পশ্চিম পাড়া গ্রামে অভিযান পরিচালনা করে। এসময় মতি মিয়ার ছেলে নুহু মিয়ার বাড়ি থেকে দুটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। এ ঘটনায় একই গ্রামের ইউপি সদস্য বাশর সর্দার ও নুহু মিয়াকে আটক করা হয়েছে। দুপুরে আটককৃতদের জামালপুর আদালতে প্রেরণ করা হয়।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত