চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে দিনাজপুরে ইসলামী ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল

প্রকাশ : ২১ মার্চ ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে দিনাজপুরে ইসলামী ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল

শুক্রবার (২১ মার্চ ২০২৫) বাদ জুময়া, দিনাজপুর স্টেশন চত্বর থেকে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির দিনাজপুর শহর শাখার উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মালদহপট্টিতে গিয়ে শেষ হয়।

মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী ছাত্রশিবির দিনাজপুর শহর শাখার সভাপতি মুশপিকুর রহমান, সাধারণ সম্পাদক মাসুদ রানা, অফিস সম্পাদক সাদেকুল ইসলাম মুন্না, এবং হাবিপ্রবি শাখার সভাপতি শেখ রিয়াজ।

এছাড়া, বিক্ষোভ মিছিল ও সমাবেশে শহর ছাত্রশিবিরের অর্থ সম্পাদক শাহাবুদ্দিন, সাহিত্য সম্পাদক রেজওয়ানুল হক, ছাত্রশিবির দিনাজপুর জেলা উত্তর সভাপতি রাসেল রানা, সেক্রেটারি সুমন আলী, পৌর পশ্চিম সভাপতি নুর ইসলাম, পলিটেকনিট ইনস্টিটিউট সভাপতি রায়হান সিদ্দিকসহ ছাত্রশিবিরের অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বিক্ষোভে অংশগ্রহণকারীরা ফিলিস্তিনে চলমান গণহত্যার তীব্র প্রতিবাদ জানান এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ফিলিস্তিনিদের রক্ষায় ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে দিনাজপুরে ইসলামী ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল

প্রকাশের তারিখ : ২১ মার্চ ২০২৫

featured Image

শুক্রবার (২১ মার্চ ২০২৫) বাদ জুময়া, দিনাজপুর স্টেশন চত্বর থেকে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির দিনাজপুর শহর শাখার উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মালদহপট্টিতে গিয়ে শেষ হয়।

মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী ছাত্রশিবির দিনাজপুর শহর শাখার সভাপতি মুশপিকুর রহমান, সাধারণ সম্পাদক মাসুদ রানা, অফিস সম্পাদক সাদেকুল ইসলাম মুন্না, এবং হাবিপ্রবি শাখার সভাপতি শেখ রিয়াজ।

এছাড়া, বিক্ষোভ মিছিল ও সমাবেশে শহর ছাত্রশিবিরের অর্থ সম্পাদক শাহাবুদ্দিন, সাহিত্য সম্পাদক রেজওয়ানুল হক, ছাত্রশিবির দিনাজপুর জেলা উত্তর সভাপতি রাসেল রানা, সেক্রেটারি সুমন আলী, পৌর পশ্চিম সভাপতি নুর ইসলাম, পলিটেকনিট ইনস্টিটিউট সভাপতি রায়হান সিদ্দিকসহ ছাত্রশিবিরের অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বিক্ষোভে অংশগ্রহণকারীরা ফিলিস্তিনে চলমান গণহত্যার তীব্র প্রতিবাদ জানান এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ফিলিস্তিনিদের রক্ষায় ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত