চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

ফিলিস্তিনিদের উপর হামলার প্রতিবাদে জামালপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
ফিলিস্তিনিদের উপর হামলার প্রতিবাদে জামালপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গাজায় নিরীহ ফিলিস্তিনি জনগণের উপর ইসরায়েলি বাহিনীর হামলা ও গণহত্যার প্রতিবাদে জামালপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে জিয়া সাইবার ফোর্স ও তারেক রহমান যুবপরিষদের আয়োজনে শহরের লম্বাগাছ এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ করে। পরে শহরের মডেল মসজিদ সংলগ্ন এলাকায় একটি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন জিয়া সাইবার ফোর্স কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক এম. শুভ পাঠান, জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক রিপন হোসেন হৃদয়, তারেক রহমান যুব পরিষদ জামালপুর জেলা শাখার সভাপতি আরিফুল হক মুক্তা খান সহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, "গাজায় নিরীহ মুসলিম নারী, পুরুষ ও শিশুদের উপর ইসরায়েলি বাহিনী নির্বিচারে হামলা চালিয়ে মানবাধিকার লঙ্ঘনের চূড়ান্ত সীমা অতিক্রম করেছে।" তারা বিশ্ব নেতাদের গাজার জনগণকে সুরক্ষায় এগিয়ে আসার আহবান জানান।

এছাড়া বক্তারা বলেন, "ইসরায়েলি পণ্যের বিক্রয় থেকে প্রাপ্ত অর্থ দিয়ে তারা মুসলমানদের উপর আক্রমণ চালাচ্ছে।" তাই সকল ইসরায়েলি পণ্য বয়কট করার আহবান জানানো হয়।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

ফিলিস্তিনিদের উপর হামলার প্রতিবাদে জামালপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

প্রকাশের তারিখ : ০৯ এপ্রিল ২০২৫

featured Image

গাজায় নিরীহ ফিলিস্তিনি জনগণের উপর ইসরায়েলি বাহিনীর হামলা ও গণহত্যার প্রতিবাদে জামালপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে জিয়া সাইবার ফোর্স ও তারেক রহমান যুবপরিষদের আয়োজনে শহরের লম্বাগাছ এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ করে। পরে শহরের মডেল মসজিদ সংলগ্ন এলাকায় একটি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন জিয়া সাইবার ফোর্স কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক এম. শুভ পাঠান, জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক রিপন হোসেন হৃদয়, তারেক রহমান যুব পরিষদ জামালপুর জেলা শাখার সভাপতি আরিফুল হক মুক্তা খান সহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, "গাজায় নিরীহ মুসলিম নারী, পুরুষ ও শিশুদের উপর ইসরায়েলি বাহিনী নির্বিচারে হামলা চালিয়ে মানবাধিকার লঙ্ঘনের চূড়ান্ত সীমা অতিক্রম করেছে।" তারা বিশ্ব নেতাদের গাজার জনগণকে সুরক্ষায় এগিয়ে আসার আহবান জানান।

এছাড়া বক্তারা বলেন, "ইসরায়েলি পণ্যের বিক্রয় থেকে প্রাপ্ত অর্থ দিয়ে তারা মুসলমানদের উপর আক্রমণ চালাচ্ছে।" তাই সকল ইসরায়েলি পণ্য বয়কট করার আহবান জানানো হয়।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত