চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

ফকিরহাটে জেলের ওপর হামলা, আহত ১

প্রকাশ : ০৯ মার্চ ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
ফকিরহাটে জেলের ওপর হামলা, আহত ১
বাগেরহাটের ফকিরহাট উপজেলার কাথলী গ্রামে মাছ ধরাকে কেন্দ্র করে এক জেলের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে সোমবার (৩ মার্চ) সকাল ১১টায়। মৌভোগ পশ্চিমপাড়া গ্রামের নূর মোহাম্মদ শিকদারের পুত্র শুভ শিকদার (২৩) তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলার শিকার হন। আহত শুভ শিকদারের পিতা বাদী হয়ে ফকিরহাট মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তরা হলেন মূলঘর গ্রামের শহীদ (৪৫), শান্তিগঞ্জ মোড়ের রুবেল (৩৫) এবং আরও ৪-৫ জন অজ্ঞাত ব্যক্তি। ভুক্তভোগীর পিতা জানান, কাথলী গ্রামে একটি মাছের ঘেরে দিনমজুরের কাজ করতে গিয়ে শুভ শিকদারের সঙ্গে প্রতিপক্ষের কথা কাটাকাটি হয়, যা একপর্যায়ে হাতাহাতিতে রূপ নেয়। এর পরেই প্রতিপক্ষের লোকজন তাকে হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি মারধর করে মারাত্মক জখম করে। ঘটনাস্থলে থাকা স্থানীয়রা বিষয়টি মিটমাট করলেও পরে শুভ শিকদার বাড়ি ফেরার সময় নিক্সন মেম্বারের বাড়ির সামনে রুবেলের নির্দেশে আরও কয়েকজন মিলে তাকে আটকে রেখে হাতুড়ি দিয়ে মাথা থেকে পা পর্যন্ত এলোপাতাড়ি আঘাত করে। এতে তার কানে, হাঁটুতে ও মজায় গুরুতর জখম হয়। হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। স্থানীয় লোকজন শুভ শিকদারকে উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। চিকিৎসাধীন শুভ শিকদার জানান, তিনি একজন দিনমজুর জেলে এবং মাছের ঘেরে কাজ করেন। দিনের মজুরি চাইতে গেলে শহীদ ও তার শ্যালক রুবেলসহ আরও কয়েকজন তাকে হাতুড়ি দিয়ে নির্মমভাবে পিটিয়ে হত্যার চেষ্টা চালায়। তিনি প্রশাসনের কাছে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এ বিষয়ে ফকিরহাট মডেল থানার এসআই শিবলি নোমানী জানান, অভিযোগ পাওয়া গেছে এবং আহত শুভ শিকদারের জবানবন্দি নেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

ফকিরহাটে জেলের ওপর হামলা, আহত ১

প্রকাশের তারিখ : ০৯ মার্চ ২০২৫

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত