লাখাইয়ে পুলিশের অভিযানে ২২ পিস ইয়াবাসহ দুই আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। থানা সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাত ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে লাখাই থানা পুলিশের উপপরিদর্শক প্রনয় কুমার সাহা ও এ এস আই আনোয়ারুল হক সঙ্গীয় পুলিশ ফোর্সসহ কালাউক বাজার ভাদিকারা শেখ ভানু শাহ সড়কে অভিযান চালিয়ে করাব ইউনিয়নের করাব গ্রামের সোহাগ আহমেদ (২৮) এবং রুয়েল মিয়া (৩২) নামের দুই ব্যক্তির শরীরে তল্লাশি চালিয়ে ২২ পিস ইয়াবা উদ্ধার করে।
গ্রেপ্তারকৃতদের থানায় নিয়ে আসা হয় এবং এ বিষয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ বন্দে আলী বলেন, আসামীদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে এবং তাদের ১১ মার্চ হবিগঞ্জ জেলা সদরে সংশ্লিষ্ট আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি আরও জানান, মাদক উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।