চেক পোস্ট

মূল পাতা

আইন আদালত

পাউবোর অতিরিক্ত প্রকৌশলী সফি উদ্দিনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
পাউবোর অতিরিক্ত প্রকৌশলী সফি উদ্দিনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

দুর্নীতির অভিযোগের কারণে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) অবসরপ্রাপ্ত অতিরিক্ত প্রকৌশলী মো. সফি উদ্দিন ও তার স্ত্রী খাদিজা বেগমের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৮ এপ্রিল) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

আবেদনে বলা হয়েছে, মো. সফি উদ্দিনের বিরুদ্ধে টেন্ডারে দুর্নীতিসহ শতকোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান চলমান রয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট মো. সফি উদ্দিন ও তার পরিবারের সদস্যরা বিদেশে পালিয়ে যেতে পারেন বলে বিশ্বস্তসূত্রে জানা গেছে। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধান সম্পাদনের জন্য তাদের বিদেশ গমন নিষিদ্ধ করা প্রয়োজন বলে আদালত সিদ্ধান্ত নিয়েছে।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

পাউবোর অতিরিক্ত প্রকৌশলী সফি উদ্দিনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

প্রকাশের তারিখ : ০৯ এপ্রিল ২০২৫

featured Image

দুর্নীতির অভিযোগের কারণে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) অবসরপ্রাপ্ত অতিরিক্ত প্রকৌশলী মো. সফি উদ্দিন ও তার স্ত্রী খাদিজা বেগমের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৮ এপ্রিল) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

আবেদনে বলা হয়েছে, মো. সফি উদ্দিনের বিরুদ্ধে টেন্ডারে দুর্নীতিসহ শতকোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান চলমান রয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট মো. সফি উদ্দিন ও তার পরিবারের সদস্যরা বিদেশে পালিয়ে যেতে পারেন বলে বিশ্বস্তসূত্রে জানা গেছে। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধান সম্পাদনের জন্য তাদের বিদেশ গমন নিষিদ্ধ করা প্রয়োজন বলে আদালত সিদ্ধান্ত নিয়েছে।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত