চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

পবিত্র মাহে রমজান উপলক্ষে অভয়নগরে জামায়াতের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

প্রকাশ : ১২ মার্চ ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
পবিত্র মাহে রমজান উপলক্ষে অভয়নগরে জামায়াতের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

যশোরের অভয়নগরে পবিত্র মাহে রমজান উপলক্ষে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (১২ মার্চ ২০২৫) দুপুর ২টায় আলফালাহ্ ট্রাস্ট প্রাঙ্গণে বাংলাদেশ জামায়াতে ইসলামী, অভয়নগর উপজেলা শাখার উদ্যোগে এই আয়োজন সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-অধ্যাপক গোলাম রাসূল, জেলা আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী, যশোর জেলা শাখা। সভাপতিত্ব করেন অধ্যাপক সরদার শরীফ হোসেন, উপজেলা আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী, অভয়নগর উপজেলা শাখা।
বিশেষ অতিথি ছিলেন-পৌর আমির মোঃ আলতাফ হোসেন, ৭নং শুভরাড়া ইউনিয়নের চেয়ারম্যান মাওলানা জহরুল ইসলাম।

বক্তারা মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে বলেন- রমজান আত্মশুদ্ধি ও মানবতার সেবার মাস। দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো ইসলামের অন্যতম শিক্ষা। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের জন্য এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে খাদ্য সামগ্রী পেয়ে উপকারভোগীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, এ ধরনের সহায়তা তাদের রমজান মাসে কিছুটা হলেও স্বস্তি এনে দিয়েছে।

উল্লেখ্য, এই উদ্যোগের মাধ্যমে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে মানবিক সহায়তা প্রদান করা হয়েছে, যা সমাজের জন্য একটি ইতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকবে।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

পবিত্র মাহে রমজান উপলক্ষে অভয়নগরে জামায়াতের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

প্রকাশের তারিখ : ১২ মার্চ ২০২৫

featured Image

যশোরের অভয়নগরে পবিত্র মাহে রমজান উপলক্ষে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (১২ মার্চ ২০২৫) দুপুর ২টায় আলফালাহ্ ট্রাস্ট প্রাঙ্গণে বাংলাদেশ জামায়াতে ইসলামী, অভয়নগর উপজেলা শাখার উদ্যোগে এই আয়োজন সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-অধ্যাপক গোলাম রাসূল, জেলা আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী, যশোর জেলা শাখা। সভাপতিত্ব করেন অধ্যাপক সরদার শরীফ হোসেন, উপজেলা আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী, অভয়নগর উপজেলা শাখা।
বিশেষ অতিথি ছিলেন-পৌর আমির মোঃ আলতাফ হোসেন, ৭নং শুভরাড়া ইউনিয়নের চেয়ারম্যান মাওলানা জহরুল ইসলাম।

বক্তারা মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে বলেন- রমজান আত্মশুদ্ধি ও মানবতার সেবার মাস। দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো ইসলামের অন্যতম শিক্ষা। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের জন্য এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে খাদ্য সামগ্রী পেয়ে উপকারভোগীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, এ ধরনের সহায়তা তাদের রমজান মাসে কিছুটা হলেও স্বস্তি এনে দিয়েছে।

উল্লেখ্য, এই উদ্যোগের মাধ্যমে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে মানবিক সহায়তা প্রদান করা হয়েছে, যা সমাজের জন্য একটি ইতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকবে।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত