চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

পঞ্চগড় সীমান্তে ভারতীয় নাগরিক আটক

প্রকাশ : ০৯ মার্চ ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
পঞ্চগড় সীমান্তে ভারতীয় নাগরিক আটক

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার সীমান্ত এলাকা থেকে সতিশ রায় নামের এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

গতকাল শনিবার রাতে এক বিজ্ঞপ্তিতে ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, সতিশ রায় ১৫ থেকে ২০ দিন আগে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশ করে। এরপর থেকে তিনি তেঁতুলিয়া উপজেলার মাঝিপাড়া এলাকায় দিনমজুরের কাজ করছিলেন।

শনিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার মাঝিপাড়া টয়াগছ এলাকার রমজান আলীর বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটক সতিশ রায় ভারতের জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি থানার দক্ষিণ ডাঙ্গাপাড়া এলাকার দেবিন রায়ের ছেলে।

তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এনায়েত কবির বলেন, রাতে মামলা দায়ের হয়েছে এবং আসামীকে আজ আদালতে প্রেরণ করা হয়েছে।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

পঞ্চগড় সীমান্তে ভারতীয় নাগরিক আটক

প্রকাশের তারিখ : ০৯ মার্চ ২০২৫

featured Image

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার সীমান্ত এলাকা থেকে সতিশ রায় নামের এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

গতকাল শনিবার রাতে এক বিজ্ঞপ্তিতে ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, সতিশ রায় ১৫ থেকে ২০ দিন আগে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশ করে। এরপর থেকে তিনি তেঁতুলিয়া উপজেলার মাঝিপাড়া এলাকায় দিনমজুরের কাজ করছিলেন।

শনিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার মাঝিপাড়া টয়াগছ এলাকার রমজান আলীর বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটক সতিশ রায় ভারতের জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি থানার দক্ষিণ ডাঙ্গাপাড়া এলাকার দেবিন রায়ের ছেলে।

তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এনায়েত কবির বলেন, রাতে মামলা দায়ের হয়েছে এবং আসামীকে আজ আদালতে প্রেরণ করা হয়েছে।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত