চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

পঞ্চগড়ে চিকিৎসক নিয়োগসহ পাঁচ দফা দাবিতে জাতীয় নাগরিক কমিটির মানববন্ধন

প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
পঞ্চগড়ে চিকিৎসক নিয়োগসহ পাঁচ দফা দাবিতে জাতীয় নাগরিক কমিটির মানববন্ধন
পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে শূন্য পদে চিকিৎসক নিয়োগ, সদর হাসপাতালের নবনির্মিত ভবন চালুসহ পাঁচ দফা দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন করেছেন জাতীয় নাগরিক কমিটির নেতা-কর্মীরা। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে শহরের চৌরঙ্গী মোড়ে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে পঞ্চগড়-ঢাকা মহাসড়কের এক পাশে দাঁড়িয়ে এ মানববন্ধনের আয়োজন করা হয়। ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পঞ্চগড়ের অন্যতম সমন্বয়ক ফজলে রাব্বী, জাতীয় নাগরিক কমিটির পঞ্চগড় সদর উপজেলার প্রতিনিধি সদস্য তানবিরুল বারী, বায়েজিদ বোস্তামী, বোদা উপজেলা শাখার প্রতিনিধি সদস্য শিশির আসাদ প্রমুখ বক্তব্য দেন। মানববন্ধনে বক্তারা বলেন, দেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড়ের মানুষ চিকিৎসকের অভাবে পর্যাপ্ত চিকিৎসাসেবা থেকে বঞ্চিত। পঞ্চগড়ের ১২ লাখ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত না করে দেশের উন্নয়ন ও সংস্কার সম্ভব নয়। পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ৩৭ জন চিকিৎসকের পদ থাকলেও কর্মরত আছেন মাত্র ১১ জন। এ ছাড়া জেলার অন্য চারটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৮৪ জন চিকিৎসকের পদ থাকলেও কর্মরত আছেন মাত্র ২৬ জন। ফলে জেলার মানুষ চিকিৎসাসেবায় চরম বৈষম্যের শিকার হচ্ছেন। বক্তারা আরও বলেন, পঞ্চগড়ের মানুষ হৃদ্‌রোগ, মস্তিষ্কে রক্তক্ষরণসহ ছোটখাটো দুর্ঘটনায় পড়লে হাসপাতাল থেকে রংপুর বা দিনাজপুরে পাঠানো হয়। এতে অনেক রোগী পথেই মারা যান। অর্থাভাবে অনেক রোগী চিকিৎসা নিতে বাইরে যেতে পারেন না এবং ধুঁকে ধুঁকে মৃত্যুবরণ করেন। জেলা শহরের ১০০ শয্যার হাসপাতালটি ২৫০ শয্যায় উন্নীত করতে একটি নতুন ভবন নির্মাণ করা হলেও সেটি অজ্ঞাত কারণে চালু হচ্ছে না। বক্তারা সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলেন, আগামী ১৫ দিনের মধ্যে তাঁদের দাবি পূরণ না হলে কঠোর আন্দোলনে যাবেন তাঁরা। মানববন্ধনে জেলার বিভিন্ন উপজেলার জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধি সদস্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

পঞ্চগড়ে চিকিৎসক নিয়োগসহ পাঁচ দফা দাবিতে জাতীয় নাগরিক কমিটির মানববন্ধন

প্রকাশের তারিখ : ১৬ ফেব্রুয়ারি ২০২৫

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত