চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

পঞ্চগড়ে অবৈধ চারটি ইটভাটা গুড়িয়ে দিলো প্রশাসন

প্রকাশ : ০৬ মার্চ ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
পঞ্চগড়ে অবৈধ চারটি ইটভাটা গুড়িয়ে দিলো প্রশাসন

পঞ্চগড়ের বোদা উপজেলায় অবৈধভাবে পরিচালিত চারটি ইটভাটা গুড়িয়ে দিয়েছে প্রশাসন। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র, জেলা প্রশাসনের অনুমোদন এবং ইটভাটা পরিচালনার লাইসেন্স না থাকায় এই অভিযান চালানো হয়।

বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুর থেকে বিকেল পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধ ইটভাটাগুলোর কার্যক্রম বন্ধ করে দেন বোদা উপজেলা সহকারী কমিশনার (ভুমি) এসএম ফুয়াদ। এই সময় বোদা উপজেলা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ভাটার চুলায় পানি দিয়ে আগুন নিভিয়ে দেয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী অবৈধ ইটভাটা উচ্ছেদ অভিযানের অংশ হিসেবে পঞ্চগড়ে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে চারটি অবৈধ ইটভাটা – মেসার্স এস এ আর ব্রিকস, মেসার্স এমএমএল ব্রিকস, মেসার্স এএবি ব্রিকস এবং মেসার্স বিবি ব্রিকস – এক্সেভেটর দিয়ে ভেঙে গুড়িয়ে দেয়া হয় এবং আগুন নিভিয়ে দেয়া হয়।

এ সময় পঞ্চগড় জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক ইউসুফ আলী প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন, এবং বোদা থানা পুলিশ অভিযানে সহায়তা প্রদান করেন।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম ফুয়াদ বলেন, "জেলা প্রশাসনের নির্দেশনায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে আমাদের এই অভিযান চালানো হয়েছে। পরবর্তীতে তারা যদি আবারো অবৈধভাবে কার্যক্রম শুরু করে, তবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এধরণের অভিযান অব্যাহত থাকবে।"

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

পঞ্চগড়ে অবৈধ চারটি ইটভাটা গুড়িয়ে দিলো প্রশাসন

প্রকাশের তারিখ : ০৬ মার্চ ২০২৫

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত