চেক পোস্ট

মূল পাতা

জাতীয়

নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই: আসিফ মাহমুদ

প্রকাশ : ২১ মার্চ ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই: আসিফ মাহমুদ

অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া বলেছেন, "প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস স্পষ্টভাবে বারবার বলছেন ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হবে। আমি নিশ্চয়তা দিতে চাই, সরকার এই কথা রাখবে। নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই।"

শুক্রবার (২১ মার্চ) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এই মন্তব্য করেন এবং যোগ করেন, "নির্বাচন পিছিয়ে যাবে, অনিশ্চয়তা তৈরি হবে এসব শঙ্কার কথা বলে কেউ আওয়ামিলীগ নিষিদ্ধের প্রশ্নে জনতার ঐক্যে ফাটল ধরাতে আসবেন না।"

তিনি আরও লেখেন, "গণহত্যাকারী দল হিসেবে আওয়ামী লীগ শুধু জাতীয়ভাবে নয়, আন্তর্জাতিকভাবে ইউএন রিপোর্টের মাধ্যমে স্বীকৃত। জনতার ঐক্য জিন্দাবাদ।"

এতে তিনি নির্বাচনের সময়সূচি সম্পর্কে কোনো ধরনের বিভ্রান্তি সৃষ্টি না করার জন্য সতর্কবার্তা দেন এবং জনগণের ঐক্যকে সমর্থন জানান।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই: আসিফ মাহমুদ

প্রকাশের তারিখ : ২১ মার্চ ২০২৫

featured Image

অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া বলেছেন, "প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস স্পষ্টভাবে বারবার বলছেন ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হবে। আমি নিশ্চয়তা দিতে চাই, সরকার এই কথা রাখবে। নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই।"

শুক্রবার (২১ মার্চ) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এই মন্তব্য করেন এবং যোগ করেন, "নির্বাচন পিছিয়ে যাবে, অনিশ্চয়তা তৈরি হবে এসব শঙ্কার কথা বলে কেউ আওয়ামিলীগ নিষিদ্ধের প্রশ্নে জনতার ঐক্যে ফাটল ধরাতে আসবেন না।"

তিনি আরও লেখেন, "গণহত্যাকারী দল হিসেবে আওয়ামী লীগ শুধু জাতীয়ভাবে নয়, আন্তর্জাতিকভাবে ইউএন রিপোর্টের মাধ্যমে স্বীকৃত। জনতার ঐক্য জিন্দাবাদ।"

এতে তিনি নির্বাচনের সময়সূচি সম্পর্কে কোনো ধরনের বিভ্রান্তি সৃষ্টি না করার জন্য সতর্কবার্তা দেন এবং জনগণের ঐক্যকে সমর্থন জানান।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত