চেক পোস্ট

মূল পাতা

জাতীয়

নাসার সঙ্গে যুক্ত হওয়ায় বাংলাদেশকে স্বাগত জানাল যুক্তরাষ্ট্র

প্রকাশ : ১১ এপ্রিল ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
নাসার সঙ্গে যুক্ত হওয়ায় বাংলাদেশকে স্বাগত জানাল যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার আর্টেমিস অ্যাকর্ডে স্বাক্ষর করায় ৫৪তম দেশ হিসেবে বাংলাদেশকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার (১০ এপ্রিল) এক বিবৃতিতে এ শুভেচ্ছা জানায় যুক্তরাষ্ট্র সরকার।

বিবৃতিতে বলা হয়, চলতি বছরের ৮ এপ্রিল ঢাকায় অনুষ্ঠিত 'ইনভেস্টমেন্ট সামিট'-এ বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে আর্টেমিস অ্যাকর্ডে যোগ দেয়। বাংলাদেশের পক্ষে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আশরাফ উদ্দিন চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ দি অ্যাফেয়ার্স ট্রেসি জ্যাকবসন উপস্থিত ছিলেন।

যুক্তরাষ্ট্রের বিবৃতিতে আরও বলা হয়, “বাংলাদেশের এই সংযুক্তি প্রমাণ করে যে দেশটি শান্তিপূর্ণ উদ্দেশ্যে মহাকাশ গবেষণা ও ব্যবহারের ক্ষেত্রে একটি বৈশ্বিক জোটের অংশ হতে চায়।”

বিবৃতিতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের পাঁচ দশকের কূটনৈতিক সম্পর্ক এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে অর্থনৈতিক উন্নয়ন ও আঞ্চলিক নিরাপত্তায় পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করা হয়।

২০২০ সালে যুক্তরাষ্ট্রসহ আরও সাতটি দেশ আর্টেমিস অ্যাকর্ড প্রতিষ্ঠা করে, যা শান্তিপূর্ণ ও দায়িত্বশীল মহাকাশ অনুসন্ধানের নীতিমালা নির্ধারণ করে। এই অ্যাকর্ড টেকসই বেসামরিক মহাকাশ কার্যক্রম পরিচালনায় সহায়ক হিসেবে বিবেচিত।

বর্তমানে বাংলাদেশসহ অ্যাকর্ডে স্বাক্ষরকারী দেশের তালিকায় রয়েছে যুক্তরাষ্ট্র, ভারত, জাপান, যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স, জার্মানি, সৌদি আরব, অস্ট্রেলিয়া, ব্রাজিল, সংযুক্ত আরব আমিরাতসহ মোট ৫৪টি দেশ।

আর্টেমিস অ্যাকর্ড বাস্তবায়নে নাসা এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর যৌথভাবে কাজ করছে।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

নাসার সঙ্গে যুক্ত হওয়ায় বাংলাদেশকে স্বাগত জানাল যুক্তরাষ্ট্র

প্রকাশের তারিখ : ১১ এপ্রিল ২০২৫

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত