চেক পোস্ট

মূল পাতা

ইসলাম

নামাজ না পড়ার ভয়াবহ পরিণাম: কেয়ামতে আলো, অবহেলায় জাহান্নাম

প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
নামাজ না পড়ার ভয়াবহ পরিণাম: কেয়ামতে আলো, অবহেলায় জাহান্নাম

নামাজ ইসলামের দ্বিতীয় স্তম্ভ এবং ঈমানের পর সর্বাধিক গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত। মুসলমানের ঈমান তখনই পূর্ণ হয়, যখন সে নিয়মিত সালাত আদায় করে। পবিত্র কোরআন ও সহিহ হাদিসে নামাজ আদায়ের জন্য কঠোর নির্দেশ দেওয়া হয়েছে এবং ছেড়ে দেওয়ার ভয়াবহ পরিণাম সম্পর্কে স্পষ্টভাবে সতর্ক করা হয়েছে।

কোরআনের নির্দেশ

আল্লাহ তাআলা বলেন, “নির্ধারিত সময়ে সালাত আদায় করা মুমিনদের জন্য অবশ্যকর্তব্য।” (সুরা নিসা: ১০৩)

আরেক আয়াতে বলা হয়েছে, “তোমরা নামাজ কায়েম করো, জাকাত আদায় করো এবং রুকুকারীদের সঙ্গে রুকু করো।” (সুরা বাকারা: ৪৩)

নামাজের ফজিলত

সালাত মানুষকে অশ্লীলতা ও অন্যায় কাজ থেকে দূরে রাখে। “নিশ্চয় নামাজ অশ্লীল ও অন্যায় কাজ থেকে বিরত রাখে এবং আল্লাহর জিকিরই সবচেয়ে বড়।” (সুরা আনকাবুত: ৪৫)

রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন, “যে ব্যক্তি নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে, কেয়ামতের দিন তা তার জন্য আলো হবে, ঈমান ও ইসলামের দলিল হবে এবং মুক্তির মাধ্যম হবে।” (মুসনাদে আহমদ: ৬৫৭৬)

 নামাজ না পড়ার ভয়াবহ পরিণাম

নবী করিম (সা.) বলেন, “বান্দা ও শিরক ও কুফরের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত ছেড়ে দেওয়া।” (সহিহ মুসলিম: ১৪৮)

কোরআনে এসেছে, “(জাহান্নামিদের জিজ্ঞাসা করা হবে) তোমাদের কোন জিনিস সাকারে নিক্ষেপ করেছে? তারা বলবে, আমরা সালাত আদায়কারীদের অন্তর্ভুক্ত ছিলাম না।” (সুরা মুদ্দাসসির: ৪২-৪৩)

ইহকালীন শাস্তি

রাসুলুল্লাহ (সা.) বলেছেন, “যে ব্যক্তির আছরের সালাত কাজা হয়, তার পরিবার-পরিজন ও ধন-সম্পদ যেন ধ্বংস হয়ে গেল।” (সহিহ মুসলিম: ১৩০৪)

আরেক হাদিসে নবীজি দেখেছেন, ফরজ নামাজ না পড়ে ঘুমিয়ে পড়া ব্যক্তিকে বারবার পাথর দিয়ে মাথা থেঁতলে দেওয়া হচ্ছে। (রিয়াদুস সালেহিন: ১৫৪৬)

দুনিয়াবি শাস্তির ৬টি দিক (শারহুল আকিদাতুত তাহাবি)

১. জীবনের বরকত উঠে যাবে
২. মুখমণ্ডল থেকে নূর চলে যাবে
৩. সওয়াব থেকে বঞ্চিত হবে
৪. দোয়া কবুল হবে না
৫. আল্লাহ ও ফেরেশতা অসন্তুষ্ট হবেন
৬. ইসলামের শান্তি থেকে বঞ্চিত হবে

নামাজ মুসলিম ও কাফেরের মধ্যে পার্থক্য সৃষ্টি করে। এটি ইসলামের ভিত্তি এবং মুমিনের মিরাজ। নামাজ ছেড়ে দেওয়া শুধু একটি পাপ নয়, বরং ঈমানের অস্তিত্বকেই প্রশ্নবিদ্ধ করে। তাই প্রত্যেক মুসলমানের উচিত সময়মতো পাঁচ ওয়াক্ত সালাত আদায় করা এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনে সচেষ্ট থাকা।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

নামাজ না পড়ার ভয়াবহ পরিণাম: কেয়ামতে আলো, অবহেলায় জাহান্নাম

প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৫

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত