চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

নাবিল গ্রুপের ৯৮ কোটি টাকা জব্দের আদেশ

প্রকাশ : ১০ মার্চ ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
নাবিল গ্রুপের ৯৮ কোটি টাকা জব্দের আদেশ
নাবিল গ্রুপের ৭৩টি ব্যাংক হিসাবের ৯৮ কোটি টাকা জব্দের আদেশ দিয়েছেন মহামান্য আদালত। প্রতারণা ও ঘুষ-দুর্নীতির মাধ্যমে ব্যাংক থেকে ঋণ গ্রহণপূর্বক আত্মসাৎ এবং মানিলন্ডারিংয়ের অভিযোগে নাবিল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম ও তার পরিবারের সদস্যদের নামে থাকা এসব ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দেওয়া হয়েছে। জব্দকৃত টাকার পরিমাণ ৯৮ কোটি ৯৪ লাখ ১৭ হাজার ২৮০ টাকা। এছাড়াও, বিপুল পরিমাণ জমি জব্দ করা হয়েছে। রবিবার (৯ মার্চ) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) জনসংযোগ কর্মকর্তা আক্তারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেওয়া হয়। দুদকের উপপরিচালক মাসুদুর রহমান এই আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয়, অনুসন্ধান পর্যায়ে প্রাপ্ত তথ্য অনুযায়ী, আমিনুল ইসলাম ও তার পরিবারের সদস্যদের নামে থাকা কিছু ব্যাংক হিসাবের সন্ধান পাওয়া গেছে। যেকোনো সময় এসব হিসাব থেকে অর্থ উত্তোলন, হস্তান্তর বা বিদেশে পাচারের আশঙ্কা রয়েছে। তাই মানিলন্ডারিং অপরাধের তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এসব ব্যাংক হিসাব জব্দ রাখা আবশ্যক। দুদকের উপপরিচালক মাসুদুর রহমান পৃথক আবেদনের মাধ্যমে নাবিল গ্রুপের চেয়ারম্যান আমিনুল ইসলাম ও তার পরিবারের সদস্যদের নামে থাকা বিপুল পরিমাণ জমি জব্দেরও আবেদন করেন। শুনানি শেষে আদালত উভয় আবেদন মঞ্জুর করে ব্যাংক হিসাব ও জমি জব্দের আদেশ দেন।  

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

নাবিল গ্রুপের ৯৮ কোটি টাকা জব্দের আদেশ

প্রকাশের তারিখ : ১০ মার্চ ২০২৫

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত