চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

নরসিংদীতে দুপক্ষের টেঁটাযুদ্ধে নিহত ২, আহত ৫

প্রকাশ : ২১ মার্চ ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
নরসিংদীতে দুপক্ষের টেঁটাযুদ্ধে নিহত ২, আহত ৫

নরসিংদীর রায়পুরা উপজেলার চাঁনপুর ইউনিয়নের মোহিনীপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে টেঁটাযুদ্ধে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন পাঁচজন।

শুক্রবার (২১ মার্চ) ভোরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহতরা হলেন, মোহিনীপুর গ্রামের খোরশেদ মিয়ার ছেলে আমিন (২৩) ও বারেক হাজীর ছেলে বাশার (৩৫)। তারা দুজনই স্থানীয় আওয়ামী লীগ সভাপতি সালাম মিয়ার সমর্থক বলে জানা গেছে।

স্থানীয়দের বরাত দিয়ে জানানো হয়, সালাম ও সামসু গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। এর জেরে শুক্রবার ভোরে দুপক্ষের লোকজন টেঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হন। সংঘর্ষে টেঁটা ও গুলিবিদ্ধ হয়ে দুজন মারা যান, আর পাঁচজন আহত হন।

রায়পুরা থানার ওসি আদিল মাহমুদ জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং বিষয়টি তদন্ত করা হচ্ছে।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

নরসিংদীতে দুপক্ষের টেঁটাযুদ্ধে নিহত ২, আহত ৫

প্রকাশের তারিখ : ২১ মার্চ ২০২৫

featured Image

নরসিংদীর রায়পুরা উপজেলার চাঁনপুর ইউনিয়নের মোহিনীপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে টেঁটাযুদ্ধে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন পাঁচজন।

শুক্রবার (২১ মার্চ) ভোরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহতরা হলেন, মোহিনীপুর গ্রামের খোরশেদ মিয়ার ছেলে আমিন (২৩) ও বারেক হাজীর ছেলে বাশার (৩৫)। তারা দুজনই স্থানীয় আওয়ামী লীগ সভাপতি সালাম মিয়ার সমর্থক বলে জানা গেছে।

স্থানীয়দের বরাত দিয়ে জানানো হয়, সালাম ও সামসু গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। এর জেরে শুক্রবার ভোরে দুপক্ষের লোকজন টেঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হন। সংঘর্ষে টেঁটা ও গুলিবিদ্ধ হয়ে দুজন মারা যান, আর পাঁচজন আহত হন।

রায়পুরা থানার ওসি আদিল মাহমুদ জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং বিষয়টি তদন্ত করা হচ্ছে।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত