চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

নগরীতে সন্ত্রাসীদের সশস্ত্র মহড়া, ফাঁকা গুলি ও ককটেল বিস্ফোরণ

প্রকাশ : ২২ মার্চ ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
নগরীতে সন্ত্রাসীদের সশস্ত্র মহড়া, ফাঁকা গুলি ও ককটেল বিস্ফোরণ
খুলনা মহানগরীতে আবারও সশস্ত্র মহড়া দিয়েছে সন্ত্রাসীরা। শুক্রবার রাত পৌনে ১১টার দিকে ৮-১০টি মোটরসাইকেলযোগে একদল সন্ত্রাসী নগরীর সাতরাস্তা মোড়ে এসে ফাঁকা গুলি ছুড়ে উল্লাস প্রকাশ করে। পরে তারা একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত স্থান ত্যাগ করে। প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ত্রাসীরা যাওয়ার সময় গুলির খালি খোসাগুলো তুলে নিয়ে যায়। তবে পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৩টি পিস্তলের গুলির খোসা উদ্ধার করে। এ ঘটনার পর নগরীতে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ঘটনার প্রায় আধা ঘণ্টা পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। খুলনা সদর থানার ওসি হাওলাদার সানোয়ার হোসেন মাসুম জানান, নগরীর প্রতিটি মোড়ে পুলিশ টহল জোরদার করা হয়েছে এবং সন্ত্রাসীদের গ্রেপ্তারে বিশেষ অভিযান চালানো হচ্ছে।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

নগরীতে সন্ত্রাসীদের সশস্ত্র মহড়া, ফাঁকা গুলি ও ককটেল বিস্ফোরণ

প্রকাশের তারিখ : ২২ মার্চ ২০২৫

featured Image
খুলনা মহানগরীতে আবারও সশস্ত্র মহড়া দিয়েছে সন্ত্রাসীরা। শুক্রবার রাত পৌনে ১১টার দিকে ৮-১০টি মোটরসাইকেলযোগে একদল সন্ত্রাসী নগরীর সাতরাস্তা মোড়ে এসে ফাঁকা গুলি ছুড়ে উল্লাস প্রকাশ করে। পরে তারা একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত স্থান ত্যাগ করে। প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ত্রাসীরা যাওয়ার সময় গুলির খালি খোসাগুলো তুলে নিয়ে যায়। তবে পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৩টি পিস্তলের গুলির খোসা উদ্ধার করে। এ ঘটনার পর নগরীতে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ঘটনার প্রায় আধা ঘণ্টা পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। খুলনা সদর থানার ওসি হাওলাদার সানোয়ার হোসেন মাসুম জানান, নগরীর প্রতিটি মোড়ে পুলিশ টহল জোরদার করা হয়েছে এবং সন্ত্রাসীদের গ্রেপ্তারে বিশেষ অভিযান চালানো হচ্ছে।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত