চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

নগরীতে সড়ক দুর্ঘটনায় ইজিবাইক চালকের মৃত্যু

প্রকাশ : ১৩ মার্চ ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
নগরীতে সড়ক দুর্ঘটনায় ইজিবাইক চালকের মৃত্যু
খুলনায় সড়ক দুর্ঘটনায় ইজিবাইক চালক শাহীন শেখ নামে একজনের মৃত্যু হয়েছে। আজ বিকাল পৌনে ৪টার দিকে খানজাহানআলী সেতুর পশ্চিম ঢালে এ ঘটনা ঘটে। নিহত শাহীন শেখ লবনচরা থানাধীন বুখারিয়া পাড়ার বাসিন্দা জনৈক মোসলেম শেখের ছেলে। পুলিশ ঘাতক গাড়িটিকে আটক করলেও চালককে আটক করতে পারেনি। লবনচরা থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুজ্জামান জানান, বিকাল পৌনে ৪টার দিকে ধানসিঁড়ি পরিবহনের ব্যানারে চলাচলকারী তিতাস পরিবহন নামে একটি গাড়ি বরিশাল থেকে খুলনার দিকে আসছিল। খানজাহানআলী সেতুর পশ্চিম ঢালে এসে পরিবহনটি নিয়ন্ত্রণ হারিয়ে শাহীন শেখের ইজিবাইকের ওপর উঠিয়ে দেয়। এতে ঘটনাস্থলেই ইজিবাইক চালক শাহীনের মৃত্যু হয়। এছাড়া ওই পরিবহনের আঘাতে অপর একজন মোটরসাইকেল চালক গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। ওসি তৌহিদুজ্জামান আরও জানান, প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।  

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

নগরীতে সড়ক দুর্ঘটনায় ইজিবাইক চালকের মৃত্যু

প্রকাশের তারিখ : ১৩ মার্চ ২০২৫

featured Image
খুলনায় সড়ক দুর্ঘটনায় ইজিবাইক চালক শাহীন শেখ নামে একজনের মৃত্যু হয়েছে। আজ বিকাল পৌনে ৪টার দিকে খানজাহানআলী সেতুর পশ্চিম ঢালে এ ঘটনা ঘটে। নিহত শাহীন শেখ লবনচরা থানাধীন বুখারিয়া পাড়ার বাসিন্দা জনৈক মোসলেম শেখের ছেলে। পুলিশ ঘাতক গাড়িটিকে আটক করলেও চালককে আটক করতে পারেনি। লবনচরা থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুজ্জামান জানান, বিকাল পৌনে ৪টার দিকে ধানসিঁড়ি পরিবহনের ব্যানারে চলাচলকারী তিতাস পরিবহন নামে একটি গাড়ি বরিশাল থেকে খুলনার দিকে আসছিল। খানজাহানআলী সেতুর পশ্চিম ঢালে এসে পরিবহনটি নিয়ন্ত্রণ হারিয়ে শাহীন শেখের ইজিবাইকের ওপর উঠিয়ে দেয়। এতে ঘটনাস্থলেই ইজিবাইক চালক শাহীনের মৃত্যু হয়। এছাড়া ওই পরিবহনের আঘাতে অপর একজন মোটরসাইকেল চালক গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। ওসি তৌহিদুজ্জামান আরও জানান, প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।  

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত