চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

ধর্ষণ ও হত্যার প্রতিবাদে জামালপুরে মহিলা দলের বিক্ষোভ সমাবেশ

প্রকাশ : ১৮ মার্চ ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
ধর্ষণ ও হত্যার প্রতিবাদে জামালপুরে মহিলা দলের বিক্ষোভ সমাবেশ
মাগুরায় ৮ বছরের শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে এবং ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে জামালপুরে বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয়তাবাদী মহিলা দল জামালপুর জেলা শাখা। মঙ্গলবার দুপুরে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা মহিলা দলের সভাপতি সেলিনা বেগমের সভাপতিত্বে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন। জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ছাইদা বেগম শ্যামার সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জামালপুর শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ আব্দুল্লাহ আল মাসুদ, জেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি এডভোকেট দিলরুবা ইয়াসমিন, সাংগঠনিক সম্পাদক পিয়ারা হায়দার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শামিমা বেগম রুবি প্রমুখ। এসময় বক্তারা বলেন, যারা ধর্ষণের সাথে জড়িত, অবিলম্বে তাদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। বক্তারা এ ঘটনার তীব্র নিন্দা জানান এবং দ্রুত বিচারের দাবি করেন।  

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

ধর্ষণ ও হত্যার প্রতিবাদে জামালপুরে মহিলা দলের বিক্ষোভ সমাবেশ

প্রকাশের তারিখ : ১৮ মার্চ ২০২৫

featured Image
মাগুরায় ৮ বছরের শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে এবং ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে জামালপুরে বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয়তাবাদী মহিলা দল জামালপুর জেলা শাখা। মঙ্গলবার দুপুরে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা মহিলা দলের সভাপতি সেলিনা বেগমের সভাপতিত্বে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন। জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ছাইদা বেগম শ্যামার সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জামালপুর শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ আব্দুল্লাহ আল মাসুদ, জেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি এডভোকেট দিলরুবা ইয়াসমিন, সাংগঠনিক সম্পাদক পিয়ারা হায়দার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শামিমা বেগম রুবি প্রমুখ। এসময় বক্তারা বলেন, যারা ধর্ষণের সাথে জড়িত, অবিলম্বে তাদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। বক্তারা এ ঘটনার তীব্র নিন্দা জানান এবং দ্রুত বিচারের দাবি করেন।  

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত