চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে খুলনা পাবলিক কলেজ ও মডেল কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ

প্রকাশ : ১১ মার্চ ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে খুলনা পাবলিক কলেজ ও মডেল কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ

দেশব্যাপী ধর্ষণ এবং নারী নির্যাতনের প্রতিবাদে খুলনা পাবলিক কলেজ ও খুলনা সরকারী মডেল কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশ, মানববন্ধন ও মিছিল করেছে। আজ মঙ্গলবার, ১১ মার্চ, সকাল সাড়ে ১০ টার দিকে খুলনা পাবলিক কলেজের প্রধান ফটক থেকে এবং খুলনা সরকারী মডেল স্কুল এ্যান্ড কলেজের প্রধান ফটক থেকে দুটি পৃথক মিছিল খুলনা সরকারী মহিলা কলেজ মোড়ে এসে একত্রিত হয় এবং মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে।

খুলনা পাবলিক কলেজের শিক্ষার্থী প্রতিনিধি, সাবেক সাংস্কৃতিক প্রিফেক্ট শাদমান রাশিদের সভাপতিত্বে ও আব্দুল্লাহ আল জাবিরের সঞ্চালনায় বক্তব্য রাখেন খুলনা সরকারী মডেল স্কুল এ্যান্ড কলেজের শিক্ষার্থী প্রতিনিধি নুর মোহাম্মদ আদর ইয়াসির, আজম তানভীর, রেদওয়ান আহমেদ রাফি, রিয়াজুল ইসলাম, ফামিম প্রমুখ।

বক্তারা বলেন, "সন্ত্রাস, নৈরাজ্য, ধর্ষণ, নারী নির্যাতন, চাঁদাবাজি এবং এদেশের ছাত্র জনতা আর মেনে নেবে না। শহীদ আবু সাঈদ, মুগ্ধরা জীবন দিয়েছিলেন একটি বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে। তাদের রক্তের বিনিময়ে আমরা একটি সুন্দর পরিবেশ চাই, যেখানে সকল জুলুম ও অত্যাচার অবসান হবে। যেখানেই জুলুম হবে, যেখানে নির্যাতন হবে, ছাত্র জনতা সেখানে প্রতিরোধ গড়ে তুলবে। আমরা দেশের এ অরাজক পরিস্থিতি আর দেখার জন্য স্বাধীনতা আনিনি।"

বক্তারা আরও বলেন, "দেশের মানুষের শান্তি ও নিরাপত্তা বজায় রাখার জন্য নারী নির্যাতনকারী ও ধর্ষকদের কঠোর শাস্তি, বিশেষত জনসম্মুখে মৃত্যুদণ্ড কার্যকরের দাবি রাখছি। আগামী ৭২ ঘণ্টার মধ্যে জনসম্মুখে মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে।"

সমাবেশ শেষে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে বয়রা চার রাস্তার মোড়ে অবরোধ কর্মসূচি পালন করে। বেলা সাড়ে ১২ টার দিকে অবরোধ কর্মসূচি শেষ হলে শিক্ষার্থীরা তাদের নিজ নিজ প্রতিষ্ঠানে ফিরে যায়।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে খুলনা পাবলিক কলেজ ও মডেল কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ

প্রকাশের তারিখ : ১১ মার্চ ২০২৫

featured Image

দেশব্যাপী ধর্ষণ এবং নারী নির্যাতনের প্রতিবাদে খুলনা পাবলিক কলেজ ও খুলনা সরকারী মডেল কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশ, মানববন্ধন ও মিছিল করেছে। আজ মঙ্গলবার, ১১ মার্চ, সকাল সাড়ে ১০ টার দিকে খুলনা পাবলিক কলেজের প্রধান ফটক থেকে এবং খুলনা সরকারী মডেল স্কুল এ্যান্ড কলেজের প্রধান ফটক থেকে দুটি পৃথক মিছিল খুলনা সরকারী মহিলা কলেজ মোড়ে এসে একত্রিত হয় এবং মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে।

খুলনা পাবলিক কলেজের শিক্ষার্থী প্রতিনিধি, সাবেক সাংস্কৃতিক প্রিফেক্ট শাদমান রাশিদের সভাপতিত্বে ও আব্দুল্লাহ আল জাবিরের সঞ্চালনায় বক্তব্য রাখেন খুলনা সরকারী মডেল স্কুল এ্যান্ড কলেজের শিক্ষার্থী প্রতিনিধি নুর মোহাম্মদ আদর ইয়াসির, আজম তানভীর, রেদওয়ান আহমেদ রাফি, রিয়াজুল ইসলাম, ফামিম প্রমুখ।

বক্তারা বলেন, "সন্ত্রাস, নৈরাজ্য, ধর্ষণ, নারী নির্যাতন, চাঁদাবাজি এবং এদেশের ছাত্র জনতা আর মেনে নেবে না। শহীদ আবু সাঈদ, মুগ্ধরা জীবন দিয়েছিলেন একটি বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে। তাদের রক্তের বিনিময়ে আমরা একটি সুন্দর পরিবেশ চাই, যেখানে সকল জুলুম ও অত্যাচার অবসান হবে। যেখানেই জুলুম হবে, যেখানে নির্যাতন হবে, ছাত্র জনতা সেখানে প্রতিরোধ গড়ে তুলবে। আমরা দেশের এ অরাজক পরিস্থিতি আর দেখার জন্য স্বাধীনতা আনিনি।"

বক্তারা আরও বলেন, "দেশের মানুষের শান্তি ও নিরাপত্তা বজায় রাখার জন্য নারী নির্যাতনকারী ও ধর্ষকদের কঠোর শাস্তি, বিশেষত জনসম্মুখে মৃত্যুদণ্ড কার্যকরের দাবি রাখছি। আগামী ৭২ ঘণ্টার মধ্যে জনসম্মুখে মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে।"

সমাবেশ শেষে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে বয়রা চার রাস্তার মোড়ে অবরোধ কর্মসূচি পালন করে। বেলা সাড়ে ১২ টার দিকে অবরোধ কর্মসূচি শেষ হলে শিক্ষার্থীরা তাদের নিজ নিজ প্রতিষ্ঠানে ফিরে যায়।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত