ধর্ষককারীর দ্রুত ফাঁসির দাবিতে দিনাজপুরে মহিলাদলের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
প্রকাশের তারিখ : ১৮ মার্চ ২০২৫
মাগুরায় ৮ বছরের শিশু ধর্ষণসহ সারা দেশে নারী ও শিশু ধর্ষণকারীদের দ্রুত ফাঁসির দাবিতে দিনাজপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা মহিলাদল। মঙ্গলবার (১৮ মার্চ ২০২৫) সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত দিনাজপুর জেলা কার্যালয়ের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব মাহবুব আহমেদ, নাজমা মসির, বিএনপি নেতা ও রুয়েটের সাবেক ভিপি নুর ইসলাম তুষার, জেলা মহিলাদলের সভাপতি মিসেস জিনাত আরা, সাধারণ সম্পাদক ও দিনাজপুর পৌরসভার সাবেক কাউন্সিলর শাহীন সুলতানা ডিউটি, কোতয়ালি মহিলাদলের সভাপতি সায়েকা বেগম, পৌর মহিলাদলের সাধারণ সম্পাদক স্বপ্না বেগমসহ অন্যান্য নেতৃবৃন্দ।
মানববন্ধন থেকে বক্তারা মাগুরার শিশু ধর্ষণকারীসহ সারা দেশে নারী ও শিশু ধর্ষণকারীদের দ্রুত ফাঁসির দাবি জানান। বিশেষ করে মাগুরার শিশু আছিয়ার ধর্ষণকারীর দ্রুত ফাঁসি কার্যকর করার আহ্বান জানান তারা।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত