চেক পোস্ট

মূল পাতা

জাতীয়

দেশে ফিরলেন বিমানবাহিনী প্রধান

প্রকাশ : ২১ মার্চ ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
দেশে ফিরলেন বিমানবাহিনী প্রধান

বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন যুক্তরাষ্ট্র সফর শেষে শুক্রবার (২১ মার্চ) দেশে ফিরেছেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আইএসপিআর জানায়, বিমান বাহিনী প্রধান ১৭-১৮ মার্চ যুক্তরাষ্ট্র সফর করেন। সফরকালে তিনি জাতিসংঘের সঙ্গে বাংলাদেশ বিমান বাহিনীর সমন্বয় ও সহযোগিতা বৃদ্ধির জন্য শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ বিমান বাহিনীর মোতায়েনকৃত ইউনিটের কার্যক্রম এবং সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন। এছাড়া তিনি জাতিসংঘ সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করে ভবিষ্যতে বাংলাদেশ বিমান বাহিনীর অবদান বৃদ্ধির লক্ষ্যে আলোচনা করেন।

এই সফরের মাধ্যমে বাংলাদেশের সঙ্গে জাতিসংঘের মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে এবং পেশাগত খাতে পারস্পরিক সহযোগিতার পরিধি সম্প্রসারিত হবে।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

দেশে ফিরলেন বিমানবাহিনী প্রধান

প্রকাশের তারিখ : ২১ মার্চ ২০২৫

featured Image

বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন যুক্তরাষ্ট্র সফর শেষে শুক্রবার (২১ মার্চ) দেশে ফিরেছেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আইএসপিআর জানায়, বিমান বাহিনী প্রধান ১৭-১৮ মার্চ যুক্তরাষ্ট্র সফর করেন। সফরকালে তিনি জাতিসংঘের সঙ্গে বাংলাদেশ বিমান বাহিনীর সমন্বয় ও সহযোগিতা বৃদ্ধির জন্য শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ বিমান বাহিনীর মোতায়েনকৃত ইউনিটের কার্যক্রম এবং সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন। এছাড়া তিনি জাতিসংঘ সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করে ভবিষ্যতে বাংলাদেশ বিমান বাহিনীর অবদান বৃদ্ধির লক্ষ্যে আলোচনা করেন।

এই সফরের মাধ্যমে বাংলাদেশের সঙ্গে জাতিসংঘের মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে এবং পেশাগত খাতে পারস্পরিক সহযোগিতার পরিধি সম্প্রসারিত হবে।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত