চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

দেশের জিডিপির আকার বিবেচনায় রাজস্ব আদায় অনেক কম

প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
দেশের জিডিপির আকার বিবেচনায় রাজস্ব আদায় অনেক কম
খুলনা বিভাগের সকল বিভাগীয় ও জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তাদের সাথে ২০২৫-২৬ অর্থ বছরের প্রাক-বাজেট মতবিনিময় সভা আজ ২০ ফেব্রুয়ারি দুপুরে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো: আব্দুর রহমান খান এতে প্রধান অতিথি ছিলেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দেশের জিডিপির আকার বিবেচনায় রাজস্ব আদায় অনেক কম। অবকাঠামোগত উন্নয়নসহ দেশের সামগ্রিক উন্নয়নে রাজস্ব আদায়ের গুরুত্ব অনেক। আয়করের চেয়ে পরোক্ষ কর (ভ্যাট) আদায়ের পরিমাণ বেশি হওয়া অনুচিত, কারণ এটি ধনী-দরিদ্র সবার উপর প্রযোজ্য। অনেক সময় ভোক্তার কাছ থেকে ভ্যাট আদায় করার পরেও ব্যবসায়ীরা তা রাষ্ট্রের কোষাগারে জমা দেন না। তিনি বলেন, আমাদের সকলকে আইন মানার সংস্কৃতিতে অভ্যস্ত হতে হবে। বিভিন্ন সরকারি দপ্তর থেকে সেবা পেতে নাগরিকদের আয়কর দেওয়ার প্রমাণপত্র জমা দিতে হবে। সংশ্লিষ্ট অফিসগুলোকে সেবা প্রদানের ক্ষেত্রে সেবা প্রত্যাশী ব্যক্তির আয়কর প্রদানের নথিপত্র যাচাই করে সেবা প্রদান করা প্রয়োজন। প্রতিটি সিদ্ধান্ত দেওয়ার আগে রাষ্ট্র উপকৃত হবে কিনা সেটি ভাবতে হবে। তিনি আরো বলেন, দ্রব্যমূল্য সহনীয় রাখতে বিগত দুই-তিন মাসে আট-দশটি আইটেমে কর ছাড় দেওয়া হয়েছে। চাল, ভোজ্যতেল, চিনি, খেজুরের উপর শুল্ক অনেক কমানো হয়েছে। এসব ক্ষেত্রে জনগণের প্রয়োজনকে বিবেচনায় রাখা হয়েছে। বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকারের সভাপতিত্বে মতবিনিময় সভায় খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো: বেলায়েত হোসেন, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (আয়কর নীতি) এ কে এম বদিউল আলম, সদস্য (মুসকনীতি) ড. মোঃ আব্দুর রউফসহ সরকারি কর্মকর্তা উপস্থিত ছিলেন।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

দেশের জিডিপির আকার বিবেচনায় রাজস্ব আদায় অনেক কম

প্রকাশের তারিখ : ২১ ফেব্রুয়ারি ২০২৫

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত